খেলা

Cool Captain: “ও তিনজনের মতোই ঠান্ডা মাথার” গিলের সঙ্গে কাদের তুলনা করলেন সানি?

Cool Captain Shubman Gill praised by Gavaskar, likened to Kapil, Dravid & Wadekar as India prepare for must‑win fourth Test in Manchester.

Truth Of Bengal: দোরগোড়ায় ম্যানচেস্টারে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট( Cool Captain)। ভারতবর্ষের সকল ক্রিকেটপ্রেমী এই মুহূর্তে সেদিকের উপরই নজর রেখেছেন। তবে তার আগে দলের নয়া টেস্ট অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বড় মন্তব্য করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সানির মতে, শুভমন গিলের মধ্যে রয়েছে প্রাক্তন অধিনায়ক কপিল দেবের ছায়া। শুধু তাই নয়, সানি এটাও দাবি করেন যে রাহুল দ্রাবিড় ও অজিত ওয়াদেকরের মতো গিলও ঠান্ডা মাথার অধিনায়ক।

[আরও পড়ুনঃ Mamata Banerjee: “২৬এর পর দেখবো কোথায় থাকো”, রাম-বামকে ওপেন চ্যালেঞ্জ মমতার]

গাভাস্কার বলেন, “শুভমান গিল বেশ ধৈর্যশীল ক্যাপ্টেন। ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি কপিল দেব, রাহুল দ্রাবিড় ও অজিত ওয়াদেকরের ছায়া। ইংল্যান্ডে আমরা তিনবার জিতেছি( Cool Captain)। ওয়াদেকরের নেতৃত্বে ১৯৭১ সালে, ১৯৮৬ সালে আমরা যখন জিতি, তখন অধিনায়ক ছিলেন কপিল দেব। এছাড়া ২০০৭ সালে আমরা জিতেছিলাম। তখন টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতেন রাহুল দ্রাবিড়। এই তিন অধিনায়ক ছিল বেশ ঠান্ডা মাথার। গিলের মধ্যেও সেই একই জিনিস রয়েছে। ও খুব ঠান্ডা মাথার অধিনায়ক।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, এখনো পর্যন্ত এই সিরিজের ফলাফল ২-১। ইংল্যান্ডের ঝুলিতে গিয়েছে দুটি টেস্ট এবং ভারতের ঝুলিতে একটি। সুতরাং সিরিজে ঘুরে দাঁড়াতে হলে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টটি জেতা অত্যন্ত জরুরি( Cool Captain)। দলের অধিনায়ক শুভমান গিল থেকে শুরু করে সহ-অধিনায়ক ঋষভ পান্থ, সকলেই বেশ ভালো ফর্মে রয়েছেন। বল হাতে দাপট অব্যাহত রয়েছে জাসপ্রিত বুমরাহের। এছাড়া বেশ ভালো বোলিং করছেন আকাশ দীপ ও মহাম্মদ সিরাজ। এবার দেখার বিষয় যে চতুর্থ টেস্টে কি ফলাফল হয়। ভারত ম্যাচ জেতে কিনা, সেটাই এখন দেখার।

Related Articles