দেশ

Traffic Penalty: নাবালক যাত্রী থাকলে নিয়ম ভঙ্গে দ্বিগুণ জরিমানা! নতুন পদক্ষেপ সড়ক পরিবহণ মন্ত্রকের

The Indian road transport ministry has proposed doubling traffic penalties for violations while driving with children, along with a merit-demerit point system for drivers to enhance road safety.

Truth Of Bengal: সড়ক পরিবহণ মন্ত্রক শিশুদের সঙ্গে গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম (Traffic Penalty) ভঙ্গকারীদের জন্য জরিমানা দ্বিগুণ করার প্রস্তাব করেছে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে চালকদের মধ্যে আরও দায়িত্বশীলতা বাড়বে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যাবে। পাশাপাশি, সকল চালকের জন্য একটি “মেরিট ও ডিমেরিট পয়েন্ট সিস্টেম” চালুর প্রস্তাব করা হয়েছে। এই ব্যবস্থায় ট্রাফিক নিয়ম মানা বা ভঙ্গের ভিত্তিতে পয়েন্ট দেওয়া হবে।

সংবাদমাধ্যমের মাধ্যমে জানা গিয়েছে, মোটর ভেহিকেলস অ্যাক্টে সংশোধনের অংশ হিসেবে প্রস্তাবিত এই পরিবর্তনগুলি বিভিন্ন মন্ত্রকের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে। সূত্রের দাবি, শিশুদের সঙ্গে গাড়ি চালানো অভিভাবক বা স্কুল বাসের চালকদের নিয়ম অমান্যের ঘটনা বিবেচনা করেই জরিমানা দ্বিগুণ করার প্রস্তাব এসেছে (Traffic Penalty)।

প্রস্তাব অনুযায়ী, ডিমেরিট পয়েন্ট একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স স্থগিত বা বাতিল হতে পারে। চালকের আচরণ ও ট্রাফিক নিয়ম মেনে চলার ওপর ভিত্তি করে বীমার প্রিমিয়াম নির্ধারণের পরিকল্পনাও রয়েছে (Traffic Penalty)।

এছাড়া, প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, যারা ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছেন, তাঁদের লাইসেন্স নবীকরণের সময় বাধ্যতামূলক ড্রাইভিং টেস্ট দিতে হবে।

তবে, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, নতুন বিধি কার্যকর না হলে এটি কেবলমাত্র একটি আইনি প্রক্রিয়ায় সীমাবদ্ধ হয়ে যেতে পারে। তাঁদের মতে, ক্যামেরা বা নিয়মিত নজরদারির মাধ্যমে সব অপরাধ চিহ্নিত করা কঠিন। এবং আইন তৈরির সময় বড় শহরগুলোর কথা মাথায় রাখা হলেও দেশের অন্যান্য অঞ্চলের বাস্তবতা বিবেচনা করা প্রয়োজন (Traffic Penalty)।

Related Articles