আন্তর্জাতিক

Gopalganj: গোপালগঞ্জে অশান্তির ৩ দিন পরেও জারি ১৪৪ ধারা

এনসিপির নেতা কর্মীরা তারা অভিযোগ করেছেন, যারা হামলা করেছে প্রত্যেকেই আওয়ামী লিগের সমর্থক।

Truth of Bengal: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। গত ১৭ জুলাই এনসিপির তরফ থেকে গোপালগঞ্জে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশকে ঘিরে দফায় দফায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরী হয়। পুলিশের গাড়িতে হামলা করা হয়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় ৩ পুলিশ কর্মী আহত হন। (Gopalganj)

[আরও পড়ুনঃ Monsoon Session: সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা করতে রাজি কেন্দ্র, চাপ বাড়াচ্ছে বিরোধীরা]

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান। এনসিপির নেতা কর্মীরা তারা অভিযোগ করেছেন, যারা হামলা করেছে প্রত্যেকেই আওয়ামী লিগের সমর্থক। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। ১৪৪ ধারা জারি করা হয় সেখানে। (Gopalganj)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়েছিল। সংঘর্ষের ঘটনার ৩ দিন পেরিয়ে যাবার পর আবারও ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বজায় থাকবে। জেলার সভা, মিছিল বা জনসমাবেশ করা যাবে না। পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি পরিষেবাগুলো নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। সেখানকার মানুষরা তারা আতঙ্কিত। (Gopalganj)

 

Related Articles