খেলা

ICC: বিশ্বক্রিকেটে ঐতিহাসিক পরিবর্তন! ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকতে পারে ৩২ দল

বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার, বিশেষ করে ইউরোপ ও আফ্রিকায় এই খেলার জনপ্রিয়তা বাড়াতে এই নয়া পদক্ষেপের পরিকল্পনা করছে নিয়ামক সংস্থা।

Truth of Bengal: আন্তর্জাতিক ক্রিকেটের দুনিয়ায় আসতে চলেছে ঐতিহাসিক পরিবর্তন। আগামী দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলসংখ্যা বাড়িয়ে ৩২-এ নিয়ে যেতে চাইছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ICC)। এমনই প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে আইসিসির বার্ষিক সভায়। ‌বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার, বিশেষ করে ইউরোপ ও আফ্রিকায় এই খেলার জনপ্রিয়তা বাড়াতে এই নয়া পদক্ষেপের পরিকল্পনা করছে নিয়ামক সংস্থা। ২০২৬ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে। এরই মধ্যে ইটালির মতো ইউরোপীয় দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। একসময় যেখানে ক্রিকেট ছিল একান্তই কমনওয়েলথ দেশগুলির খেলা, এখন সেখানে নতুন মহাদেশও ক্রিকেটের মূল স্রোতে আসছে। আইসিসির মতে, ইটালির মতো দলের সাফল্যই প্রমাণ করছে ইউরোপ ও আফ্রিকায় এই খেলাটি ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুনঃ WhatsApp Update: হোয়াটসঅ্যাপে নয়া ফিচার, এক ক্লিকে পড়া যাবে একাধিক আনরিড মেসেজ]

সুত্রের খবর, ইতিমধ্যেই আইসিসি একটি ৬ সদস্যের কার্যকরী কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন নিউজিল্যান্ডের রজার টোসি। এই কমিটিতে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট-শক্তিধর দেশের প্রতিনিধিরাও আছেন। শনিবারের বোর্ড মিটিংয়ে ৩২ দলের বিশ্বকাপের প্রস্তাব পেশ করা হয়েছে, যা এখন ওই কমিটির হাতে পাঠানো হচ্ছে। অনুমোদন মিললেই ২০২৮ সালেই হতে পারে এই বিশাল মাপের টুর্নামেন্ট।যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে ২০২৮ সালে কেবল বৃহত্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে চলেছে সেটি।(ICC)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

আইসিসির এই উদ্যোগে বিশ্বক্রিকেটে নতুন যুগের সূচনা হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগগুলির অভূতপূর্ব জনপ্রিয়তা এবং মেজর লিগ ক্রিকেটের (আমেরিকা) সাফল্যও আইসিসিকে অনুপ্রাণিত করেছে। এসব দেশে আগে ক্রিকেটের কোনও উল্লেখযোগ্য অবস্থান না থাকলেও এখন সেখানে গড়ে উঠছে নতুন প্রজন্মের ক্রিকেটার ও দর্শক। ক্রিকেটকে বিশ্বজনীন খেলা হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর আইসিসি। ৩২ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব সেই লক্ষ্যের দিকেই এক বড় পদক্ষেপ। একসময় শুধু কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা এই খেলা, আগামী দিনে হয়তো বিশ্ব ফুটবলের মতো সর্বজনীন ক্রীড়ায় পরিণত হবে।(ICC)

Related Articles