21 July: ২১ জুলাই কি আদৌ সরকারি ছুটি? আসল সত্যটা কী
Is 21 July a public holiday in Kolkata due to TMC’s Martyrs Day rally? Here’s the truth about government office timings and traffic updates.
দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাত পোহালেই এক অন্য রূপ নেবে কলকাতা (21 July)। চেহারা পাল্টে যাবে শহরের বিভিন্ন রাস্তার। কারণ ধর্মতলায় রয়েছে ২১ জুলাইয়ের শহিদ দিবস সভা। প্রত্যেক বছরের মতো সেখান থেকে রাজ্যবাসীদের বড় বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দলের নেতা ও কর্মীদের উন্মাদনা একেবারে আকাশ ছুঁয়েছে এই সভা ঘিরে। সকলেই এখন অপেক্ষায় রয়েছেন সোমবারের।
[আরও পড়ুন: ICC: বিশ্বক্রিকেটে ঐতিহাসিক পরিবর্তন! ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকতে পারে ৩২ দল]
মনে করা হচ্ছে এই বছর ভিড় এক আলাদা মাত্রায় পৌঁছে যাবে। উপচে পড়বে ভিড়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, সকলেই মনে করছেন যে তৃণমূল কর্মীদের ভিড় থাকবে চোখে পড়ার মতো ধর্মতলা চত্বরে (21 July)। সেক্ষেত্রে এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে এটি কোন সরকারি ছুটি কিনা? কেউ মনে করছেন হ্যাঁ, আবার কেউ মনে করছেন না। বিভিন্ন লোকে বিভিন্ন মত দিয়েছেন।
[আরও পড়ুন: WhatsApp Update: হোয়াটসঅ্যাপে নয়া ফিচার, এক ক্লিকে পড়া যাবে একাধিক আনরিড মেসেজ]
তাহলে কি হবে? না সরকারের দ্বারা ঘোষণা করা কোন পূর্ণ দিবস ছুটি নয়। ২১ জুলাই (21 July) নিয়ম অনুযায়ী সমস্ত সরকারি দপ্তর খোলা থাকবে। তবে যানজটের কথা মাথায় রেখে বহু সময় সরকার বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সেক্ষেত্রে দুপুর ২টোর পরে হয়তো ছুটি দিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি কোন দপ্তর তাদের কর্মীদের যাতায়াতের সুবিধা ও সমস্যার কথা মাথায় রেখে অভ্যন্তরীণভাবেও শীঘ্র ছুটি দিতে পারে। এবার দেখার বিষয় যে আগামীকাল সেটাই হয় কিনা। ফুল টাইম অফিস হবে নাকি আগে ছুটি দিয়ে দেওয়া হবে, সেটাই এখন দেখার।






