WhatsApp Update: হোয়াটসঅ্যাপে নয়া ফিচার, এক ক্লিকে পড়া যাবে একাধিক আনরিড মেসেজ
WhatsApp introduces the Quick Recap feature, allowing users to get a summary of unread messages across multiple chats.
Truth Of Bengal: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন WhatsApp (WhatsApp Update) এ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক ভাবে এল এক অত্যন্ত কার্যকরী ও সময় বাঁচানো ফিচার— Quick Recap। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একাধিক চ্যাট থেকে আনরিড মেসেজের সংক্ষিপ্তসার বা রিক্যাপ খুব সহজেই পেতে পারবেন। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচারটি দেখা গেছে বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.21.12 ভার্সনে।
[আরও পড়ুন: Murali Sreeshankar: চোট কাটিয়ে দুর্দান্ত কামব্যাক, পর্তুগালে সোনা জয় শ্রীশঙ্করের]
এখানে “Quick Recap” নামে একটি নতুন অপশন দেখা গেছে, যা ব্যবহারকারীদের একাধিক চ্যাট বেছে নিয়ে সেগুলোর সংক্ষিপ্তসার তৈরি করার সুযোগ দিচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারী ফোন অন না থাকলে, বা সিগন্যাল সমস্যার কারণে জমে থাকা মেসেজগুলো দ্রুত পড়তে পারবেন।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে সর্বাধিক পাঁচটি চ্যাট নির্বাচন করতে পারবেন এবং নতুন Quick Recap আইকনে ট্যাপ করে সব নির্বাচিত চ্যাটের আনরিড মেসেজের সংক্ষিপ্তসার দেখতে পাবেন। তবে প্রাইভেট প্রসেসিং পদ্ধতির কারণে WhatsApp নিজেও মেসেজ পড়তে পারবে না। ব্যবহারকারীর অনুমতি ছাড়া মেসেজের কোনো তথ্য অন্য কেউ দেখতে পারবে না। Quick Recap ফিচারটি সম্পূর্ণ অপশনাল, অর্থাৎ ডিফল্ট হিসেবে এটি বন্ধ থাকবে। ব্যবহারকারী চাইলে এটি চালু করতে পারবেন। ফিচারটি প্রাথমিকভাবে বিটা টেস্টারদের জন্য এসেছে। সফল বিটা টেস্টিংয়ের পর, এই ফিচারটি সবার জন্য স্টেবল ভার্সনে রোলআউট করা হবে।
[আরও পড়ুন: River Body: ফরাক্কার তালতলা ঘাটে গঙ্গা থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার]
এদিকে, হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করে এআই ইমেজ বা ছবি জেনারেট (তৈরি করা বা এডিট) করা সম্ভব। এই ফিচার বিনামূল্যে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপে (WhatsApp Update)। চ্যাটজিপিটির অফিশিয়াল মোবাইল বা ওয়েব অ্যাপে নয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা সম্ভব। ব্যবহারকারীরা একটা ছবি একবার করা সম্ভব। পরের ছবি তৈরি করতে বা এডিট করার জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়।






