Credit Dispute: ভারত-পাক যুদ্ধবিরতি: ট্রাম্পের দাবি ওড়ালেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী
Credit Dispute arises as ex‑Pak FM Kasuri rejects Trump’s claim of brokering India‑Pakistan ceasefire, attributing it to the two nations’ top leadership.
Truth Of Bengal: ভারতের পর এবার পাকিস্তানের তরফ থেকেও নস্যাৎ করা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্বের দাবি। সেই দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী খুরশিদ মাহমুদ কসুরি নয়াদিল্লিতে ‘ভারত-পাকিস্তান সম্পর্ক: শান্তির জন্য সংলাপ’ নামে এক ভার্চুয়াল সেমিনারে স্পষ্ট জানান যে কৃতিত্ব ট্রাম্পের নয়, বরং দুই দেশের শীর্ষ নেতৃত্বের( Credit Dispute)। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে অতীতেও বহু মার্কিন নেতা দুই দেশের বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিলেন।
[আরও পড়ুনঃ Traffic Control: হাই কোর্টের নির্দেশ মেনে ২১-এ যান নিয়ন্ত্রণ শহরে]
কসুরি বলেন, “দুই দেশের সরকারই বুঝতে পেরেছিল যে এবার অনেক হয়ে গেছে। এই যুদ্ধ থামানো দরকার। কৃতিত্ব দুই দেশের শীর্ষ নেতৃত্বেরই( Credit Dispute)। ডোনাল্ড ট্রাম্পের কোন হাত নেই এতে। এটা প্রথমবার নয়, এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তানের বিষয়ে হস্তক্ষেপ করতে গিয়েছিল। রবার্ট গেটস, বিল ক্লিনটন, কলিন পাওয়েল এবং বারাক ওবামা চেষ্টা করেছিলেন। দুই দেশের উচিত আলোচনায় বসা, যাতে আগামী যুদ্ধ এড়ানো যায়।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, ভারত-পাক যুদ্ধে সংঘর্ষ বিরতি লাগার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে চলেছেন যে তাঁর মধ্যস্থতাতেই তা সম্ভব হয়েছে( Credit Dispute)। যদিও ভারতের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে আমেরিকার এতে কোন হাত নেই। তবুও নিজের দাবি থেকে অনড় ছিলেন ট্রাম্প। কদিন আগেই তিনি একই দাবি করেছেন। এবার সেই দাবি নস্যাৎ করা হলো পাকিস্তানের তরফ থেকে। প্রাক্তন পাক বিদেশমন্ত্রী পরিষ্কার করে দিলেন যে দুই দেশের বোঝাপড়াতেই যুদ্ধবিরতি লেগেছে।


