Gujrat: লিভ-ইন সঙ্গীর হাতে খুন মহিলা পুলিশ অফিসার, গ্রেফতার অভিযুক্ত সিআরপিএফ জওয়ান
তিনি বডোদরা পুলিশের এক থানায় অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
Truth of Bengal: গুজরাটের বডোদরায় এক মহিলা পুলিশ অফিসারকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তাঁর লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। অভিযুক্ত সিআরপিএফ জওয়ান দিলীপ যাদব। জানা গিয়েছে খুনের পরে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন অভিযুক্ত। তবে সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। মৃতা পুলিশ অফিসারের নাম অরুণা। তিনি বডোদরা পুলিশের এক থানায় অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাচক্রে, যে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন দিলীপ, সেই থানাতেই কাজ করতেন অরুণা।(Gujrat)
[আরও পড়ুনঃ Traffic Control: হাই কোর্টের নির্দেশ মেনে ২১-এ যান নিয়ন্ত্রণ শহরে]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণিপুরে কর্মরত দিলীপ যাদব সম্প্রতি ছুটিতে বডোদরায় এসেছিলেন। সেখানেই তাঁদের ফ্ল্যাটে লিভ-ইন সম্পর্কে ছিলেন অরুণা ও দিলীপ। শুক্রবার তাঁরা আহমেদাবাদে গিয়েছিলেন কেনাকাটা করতে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।কিন্তু ঘরে ফেরার পর কোনও বিষয় নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, সেই ঝগড়ার জেরে দিলীপ অরুণার গলা চেপে ধরেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর, তিনি হাতের শিরা কাটেন এবং ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তা ব্যর্থ হয়।শনিবার সকাল ১০টা নাগাদ দিলীপ নিজেই ছুটে যান স্থানীয় থানায় এবং দায় স্বীকার করে জানান, তিনি তাঁর লিভ-ইন সঙ্গীকে খুন করেছেন।( Gujrat)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে তাঁদের ফ্ল্যাট থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনেছিলেন প্রতিবেশীরা।পুলিশ জানায়, ঘটনার সময় অরুণার দেহ ঘরে রেখেই ছিলেন দিলীপ। পরে মানসিকভাবে ভেঙে পড়ে থানায় গিয়ে নিজেই সমস্ত ঘটনা জানিয়ে দেন। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দিলীপকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার জেরে শোকস্তব্ধ বডোদরার পুলিশমহল। তদন্তকারীরা এই হত্যাকাণ্ডের পিছনে কী কারণ রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন। প্রেম-সম্পর্কের জেরে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে অভিযুক্ত প্রেমিক দিলীপকে চলছে জিজ্ঞাসাবাদ।( Gujrat)






