Gujrat Suicide: গুজরাটে চাঞ্চল্য, আর্থিক সঙ্কটে আত্মঘাতী একই পরিবারের ৫ জন
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আর্থিক অনটনের জেরেই আত্মঘাতী হয়েছেন পরিবারের সদস্যরা।
Truth of Bengal: গুজরাটের আমেদাবাদে ঘটল চাঞ্চল্যকর ঘটনা (Gujrat Suicide)। বাড়ির ভিতর থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ জনের নিথর দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আর্থিক অনটনের জেরেই আত্মঘাতী হয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের বাগোডোরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাঁদের তিন সন্তান। মৃতদের নাম, বিপুল কানজিভাই বাঘেলা (৩২), সোনাল বিপুলভাই বাঘেলা (২৬), করিনা ওরফে সিমরন বিপুলভাই বাঘেলা (১১), ময়ূর বিপুলভাই বাঘেলা (৮) এবং প্রিন্স বিপুলভাই বাঘেলা (৫)। স্বামী পেশায় একজন রিক্সাচালক ছিলেন। পরিবারটির আর্থিক অবস্থা অত্যন্ত করুণ ছিল। তাঁরা একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
[আরও পড়ুনঃ Credit Dispute: ভারত-পাক যুদ্ধবিরতি: ট্রাম্পের দাবি ওড়ালেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী]
প্রতিবেশীরা জানান, শনিবার সকাল থেকেই ওই পরিবারের ঘর তালাবদ্ধ ছিল। কোনওরকম আওয়াজ বা সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বারবার ডাকাডাকির পরও ঘর থেকে কেউ কোনও উত্তর দেননি। সন্দেহ হওয়ায় রবিবার ভোরে বিষয়টি জানানো হয় স্থানীয় থানায়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকতেই হতবাক হয়ে যান আধিকারিকেরা। একই পরিবারের পাঁচ জন সদস্যকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনাই বেশি। মনে করা হচ্ছে, পরিবারের সদস্যরা একসঙ্গে বিষ খেয়েছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোন সুইসাইট নোট। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। (Gujrat Suicide)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, ‘পরিবারটি আর্থিক সমস্যায় জর্জরিত ছিল। শনিবার সকাল থেকে ঘরের ভিতর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় আমাদের খবর দেন প্রতিবেশীরা। তদন্ত শুরু হয়েছে।‘ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীদের অনেকেই জানিয়েছেন, পরিবারটি নিঃশব্দে জীবন কাটাত। আর্থিক অনটন ছিল ঠিকই, কিন্তু এমন পরিণতি কেউই কল্পনা করেননি। ঘটনার তদন্ত চালাচ্ছে আহমেদাবাদ পুলিশ। কী এমন ঘটেছিল যে গোটা পরিবারকে মৃত্যুর পথ বেছে নিতে হল—তার উত্তর খুঁজছে গোটা প্রশাসন।(Gujrat Suicide)






