Balochistan Massacre: বাস থেকে নামিয়ে ৯ জনকে গুলি! বালোচিস্তানে ফের পাঞ্জাবি যাত্রীদের লক্ষ্য করে জঙ্গি হামলা
বৃহস্পতিবার রাতে জোহব ও লোরালাই জেলার মাঝখানের সুর-দাকাই এলাকায় দু’টি যাত্রীবাহী বাস থামিয়ে ৯ জন যাত্রীকে গুলি করে খুন করেছে জঙ্গিরা।
Truth of Bengal: বালোচিস্তানের সুর-দাকাই এলাকায় নৃশংস গণহত্যায় উত্তাল পাকিস্তান। বৃহস্পতিবার রাতে জোহব ও লোরালাই জেলার মাঝখানের সুর-দাকাই এলাকায় দু’টি যাত্রীবাহী বাস থামিয়ে ৯ জন যাত্রীকে গুলি করে খুন করেছে জঙ্গিরা। বাসের যাত্রীদের নামিয়ে আলাদা করে পাঞ্জাব প্রদেশের বাসিন্দাদের শনাক্ত করে হত্যা করা হয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা (Balochistan Massacre)।
আরও পড়ুনঃ William Carey: বাংলা ভাষা চর্চার অগ্রদূত উইলিয়াম কেরি
জোহব এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাভিদ আলম জানান, নিহতরা সকলেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে কাকাত, মাস্তুঙ্গ এবং সুর-দাকাই এলাকায় একযোগে হামলা চালায় এক জঙ্গি গোষ্ঠী। সুর-দাকাই অঞ্চলে জাতীয় সড়ক ধরে যাওয়া দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে নেয় তারা। প্রত্যক্ষদর্শীদের মতে, আধুনিক রাইফেল হাতে সশস্ত্র জঙ্গিরা বাসে উঠে যাত্রীদের পরিচয়পত্র দেখতে চায় এবং তার ভিত্তিতে বেছে বেছে ১০ জনকে নামিয়ে নেয়। পরে তাদের মধ্যে ৯ জনকে গুলি করে হত্যা করা হয় (Balochistan Massacre)।
জঙ্গিরা বাস চালকদের আগেই সেখান থেকে চলে যেতে বলে। একটি বাস থেকে সাত জন ও অপর বাস থেকে তিন জনকে নামানো হয়। তারপর তাদের কিছুটা দূরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পুলিশের কাছে বেঁচে ফেরা এক যাত্রী জানিয়েছেন, তিনি দূর থেকে গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন। ঘটনার দায় প্রথমে কোনও সংগঠন না নিলেও পরে পাকিস্তান সরকারের একটি সূত্র জানায়, এই গণহত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ‘বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট’। তারা মুসাখাইল-মাখতার এবং খাজুরি এলাকার মাঝামাঝি জায়গায় হাইওয়ে বন্ধ করে যাত্রীদের লক্ষ্য করে গুলি চালায় (Balochistan Massacre)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
ঘটনার পরে শুরু হয়েছে ব্যাপক চিরুনি তল্লাশি। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর দাবি, কাকাত ও মাস্তুঙ্গ এলাকায় হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য নেই। প্রসঙ্গত, এই প্রথম নয়—বালোচিস্তানে এর আগেও বাস থামিয়ে পাঞ্জাবি যাত্রীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের জাতিগত হামলা পাকিস্তানে নিরাপত্তার সংকট এবং গোষ্ঠীগত বিভাজনের গভীরতা আরও স্পষ্ট করছে।এই ঘটনার পর বালোচিস্তানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক (Balochistan Massacre)।






