Kolkata Municipal Corporation: পুজোর আগে তিলোত্তমার পরিকাঠামো উন্নয়নে পুরসভা
সেই সঙ্গে শহরের একাধিক রাস্তায় ব্রিটিশ আমলের নিকাশি নালা সংস্কারের কাজেও হাত দেওয়া হয়েছে।
Truth of Bengal: কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, কলকাতার নবাব আলি পার্ক, কবিতীর্থ, মুকুন্দপুর সহ একাধিক জায়গায় নিকাশির নতুন পাম্পিং স্টেশন তৈরি হয়েছে। ঠনঠনিয়ায় জমা জলের সমস্যা ঠেকাতে হৃষিকেশ পার্কে নতুন পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। এছাড়াও বিবি ওয়ান ক্যানেল, নর্দার্ন পার্ক, গার্ডেনরিচে ময়লা ডিপো, পামারবাজার, দই ঘাটে ব্যারাজ সহ নিকাশি পাম্পিং স্টেশন এবং আরও বেশ কয়েকটি তৈরির পরিকল্পনা রয়েছে পুরসভার। সেই সঙ্গে শহরের একাধিক রাস্তায় ব্রিটিশ আমলের নিকাশি নালা সংস্কারের কাজেও হাত দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত ভূগর্ভস্থ নর্দমা থেকে পলি তোলা হচ্ছে। পুরসভার এক আধিকারিক বলেন, নিয়মিত পলি তোলার জেরে আগের তুলনায় শহরের নিকাশি নালার ধারণ ক্ষমতা অনেকটা বেড়েছে।
[আরও পড়ুনঃ HMD T21 Tablet: ১৮ দিন চার্জ ছাড়াই চলবে! বাজারে এল HMD T21 ট্যাবলেট]
ফলে জল তাড়াতাড়ি নামানো সম্ভব হচ্ছে। একমাত্র বেহালা, ঠাকুরপুকুর, জোকা, গড়িয়ার মতো সংযুক্ত এলাকার কিছু অঞ্চলে জমা জলের সমস্যা প্রবল। কেইআইআইপি’র কাজ শেষ হলে সেই দুর্ভোগও মিটে যাবে।মধ্য কলকাতার বিবাদীবাগ এলাকায় দীর্ঘ রাস্তা বর্ষার জেরে খানাখন্দে ভরেছিল । সেই রাস্তাও হয়েছে মসৃণ । দক্ষিণ কলকাতার জেমস লং সরণি ও জনকল্যাণ মোড়ের সংযোগস্থলে কাজ করেছে রাস্তা বিভাগ । মেরামত করেছে রাস্তা । পার্ক সার্কাস মোড়, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, ঢালাই ব্রিজ, যাদবপুরের কয়েকটি রাস্তা বেহাল অবস্থার হাল ফিরিয়েছে । (Kolkata Municipal Corporation)
[লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal/ ]
ওই পুর আধিকারিক বলেন, ‘‘নাগরিক থেকে শুরু করে আমাদের বিভাগের নিচের তলার কর্মীরা কিংবা কলকাতা ট্রাফিক পুলিশের তরফে যেখানে যেমন খারাপ রাস্তার খবর দেওয়া হচ্ছে, দ্রুততার সঙ্গে সেই সমস্ত রাস্তা মেরামতির কাজ আমরা করছি । এই কাজ চলবে যাতে বর্ষা হলেও সাধারণ মানুষকে ভোগান্তির মুখে না পড়তে হয় পথে বেরিয়ে ।’ , বর্ষা কাটতে না কাটতেই সামনে শারদ উৎসব ফলে সেটাও অন্যতম লক্ষ্যবস্তু । শারদ উৎসবের বেশ কয়েকদিন আগেই কলকাতার প্রতিটি বড় রাস্তা থেকে শুরু করে অলিগলি সমস্ত প্যাচওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে ।’ (Kolkata Municipal Corporation)






