হকারদের জন্য শহরে চালু হচ্ছে অ্যাপ,জিপিএস লোকেশনে চিহ্নিত করা হবে জায়গা
App is being launched in the city for hawkers, places will be marked on GPS location

The Truth of Bengal: মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী শুক্রবার হয়ে গেল ৫সদস্যের কমিটির বৈঠক। বৈঠকে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম,ডেপুটি মেয়র অতীন ঘোষ,আইন মন্ত্রী মলয় ঘটক,বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যে কমিটি শহরে সমীক্ষা শুরু করেছে,নিউ মার্কেটে যান তাঁরা। হকারদের প্রকৃত সংখ্যা,অবস্থা সহ নানা বিষয় নিয়ে। শুক্রবার বৈঠকের পর একথা স্পষ্ট করেন ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, গড়িয়াহাট থেকে শুরু করা হয়েছে সমীক্ষা। হাতিবাগান, নিউ মার্কেট সহ বিভিন্ন জয়গায় সার্ভে হবে। খুঁটিয়ে দেখা হবে হকাররা আছেন কি না।এবার হকারদের জন্য তৈরি করা হচ্ছে একটি অ্যাপ। জিপিএস লোকেশন কোথায় আছে সেটা খুঁটিয়ে দেখে ঠিক করা হবে সংশ্লিষ্ট হকার কোথায় কোথায় ব্যবসা করছেন।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে, গড়িয়াহাট এবং বেহালায় হকারদের সামগ্রী রাখার জায়গা খোঁজা শুরু হচ্ছে। হাতিবাগানে এখন জায়গায় পাওয়া যায়নি। ডিসপ্লে করে দেখা হবে, কোনটা ফি পার্কিং আছে তার জন্য একটা বোর্ড লাগানো হবে। গড়িয়াহাট আমরা একটা সরকারি দিয়ে একটা টেন্ডার করব, মিটিং ঠিক হয়েছে। একমাস পরে সার্ভে রিপোর্ট জমা দেব।মেয়র ফিরহাদ হাকিম আরও জানান, আমরা কোথাও হকার উচ্ছেদ করিনি, পুলিশ ও কোথায় উচ্ছেদ করেনি। হকারদের রেগুলারাইজ করা হয়েছে।
যেখানে সরকারি জমিতে বেআইনি ভাবে স্ট্রাকচার করা হয়েছে সেটা ভাঙা হয়েছে। সোমবার ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হবে বলেও তিনি জানান। যারা কষ্ট করে বসবে, খাটবে সেটা তার অধিকার। হকার ভাড়া দেওয়ার জন্য নয়, ডালা বিক্রি করতে পারে না কেউ। বাম আমলে সব একতরফা হয়েছে, আমাদের সারা রাত ধরে আন্দোলন করতে হয়েছে। কি অত্যাচার করেছে সেটা আপনারা জানেন না। কলকাতা যা সিদ্ধান্ত হয়েছে সেটা রাজ্যের সমস্ত জেলায় কার্যকরী করা হবে।





