কলকাতা

21 July: একুশে জুলাই-এর প্রস্তুতি বৈঠক তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ক্ষমতায় ফেরার জন্য তৃণমূলের রাজনৈতিক তত্পরতা জারি।

Truth of Bengal: একুশ মানে তৃণমূলের কাছে আবেগ,নতুন করে লড়াইয়ের সঙ্কল্প।মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তাল আন্দোলন যেভাবে তিরানব্বইয়ে  বাম সরকারের ভিত টলিয়ে দিয়েছিল,সেভাবেই  বাংলার মর্যাদা রক্ষার লড়াইতে এগিয়ে যাওয়ার জন্য পচিঁশের একুশে জুলাই বড় বার্তা বহন করছে। ছাব্বিশের ভোটে প্রত্যাবর্তনই পাখির চোখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ক্ষমতায় ফেরার জন্য তৃণমূলের রাজনৈতিক তত্পরতা জারি। (21 July)

[আরও পড়ুনঃ TMC Violence: ভাঙ্গরের মৃত তৃণমূল নেতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, দিলেন সরকারি চাকরি]

১৯৯৩-এর ২১জুলাই গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে সাড়া ফেলেন।শহিদ হন ১৩জন সংগ্রামী। মমতার নো আইডেনটিটি কার্ড নো ভোট মেনে নিয়ে দেশে চালু হয়েছে সচিত্র পরিচয়পত্র।বাংলায় সিঙ্গুর-নন্দীগ্রাম সহ একের পর এক গণআন্দোলন গড়ে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক  থেকে সাধারণ মানুষ সবার অধিকার প্রতিষ্ঠা করেন। শহিদদের মহাসংগ্রামের অতীতকে স্মরণ করতেও শহিদ তর্পণ করতে  ছাব্বিশের আগে এবারের একুশের শহিদ সমাবেশ নবদিশা দেখাবে। ১২জুলাই,মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুব্রত বক্সি-র বাড়িতে প্রস্তুতি বৈঠক হয়। (21 July)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

দলীয় নেতৃত্বের নির্দেশে কলকাতার মতোই জেলাতেও প্রস্তুতি চলছে জোরদার।মিটিং মিছিল,দেওয়াল লিখন জোরদার করা হয়েছে। বিরোধীদের আরও পিছনে ফেলে বাংলার বিধানসভায় বেশি আসন লাভ ও ক্ষমতার পরিধি বাড়ানোর বৃহত্তর উদ্দেশে তৃণমূল কংগ্রেস এককাট্টা লড়াইয়ের সুর বাঁধা হচ্ছে বলে দাবি নেতৃত্বের। দলের ছাত্র-যুব ও মহিলা শাখার পাশাপাশি সমস্ত সংগঠনকে সর্বশক্তি দিয়ে এবার ‘ধর্মতলা চলো’ অভিযান সফল করার কাড চলছে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ছাব্বিশের লক্ষ্যভেদে প্রতিজ্ঞ তৃণমূল কংগ্রেস।শহিদের আবেগ-সংগ্রামের শপথ,সবমিলিয়ে ছাব্বিশের আগে জনজমায়েত বিশেষ তাত্পর্য বহন করছে দলীয় নেতৃত্বের কাছে।(21 July)

 

Related Articles