Boni-Darshana: এবার জুটিতে বনি-দর্শনা, আসছে ‘কেয়ার অফ এ জার্নি’
ছবিতে ফুটে উঠবে এক অসমবয়সের বন্ধুত্বের গল্প। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক প্রতীক সরকার৷
Truth of Bengal: এবার টলিপাড়ায় নতুন জুটি। প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী দর্শনা বণিক। ছবির নাম ‘কেয়ার অফ এ জার্নি’। ছবিতে ফুটে উঠবে এক অসমবয়সের বন্ধুত্বের গল্প। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক প্রতীক সরকার৷ ছবিতে বনি, দর্শনা ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে তৃষানজিৎ চৌধুরীকে। জানা গিয়েছে, ‘কেয়ার অফ এ জার্নি’ ছবিতে বনির চরিত্রের নাম ‘বামা’, ‘রুমেলা’র চরিত্রে দেখা যাবে দর্শনাকে এবং তৃষানজিৎকে দেখা যাবে ‘পাটু’র ভূমিকায় (Boni-Darshana)।
আরও পড়ুন: Chaina: অপারেশন সিঁদুর: “পাকিস্তানকে সাহায্য করিনি” ভারতীয় সেনার শীর্ষকর্তার দাবি ওড়ালো চীন
‘কেয়ার অফ এ জার্নি’ ছবিতে ফুটে উঠবে অসমবয়সের বন্ধুত্বের গল্প। ছয়-সাত বছরের ছেলে তৃষানজিৎ অর্থাৎ ‘পাটু’ একদিন বাবার খোঁজে গ্রাম থেকে শহরে আসে। বাবাকে খুঁজতে খুঁজতেই তৃষানজিৎ অর্থাৎ ‘পাটু’র দেখা হয় বনি অর্থাৎ ‘বামা’ নামে একজনের সঙ্গে। যদিও ‘বামা’ বয়সে অনেকটাই বড়ো ‘পাটু’র থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। আর সেখানে দেখা ‘রুমেলা’র সঙ্গেও। শুরু হয় গল্পের মূল প্লট। ‘পাটু’র বাবাকে খোঁজার জন্য এক জার্নি শুরু হয় ‘বামা’ আর ‘পাটু’র, সঙ্গে জড়িয়ে পড়ে রুমেলা৷ শেষমেশ ‘পাটু’ তাঁর বাবাকে আদেও খুঁজে পান কিনা সেই গল্পই ফুটিয়ে তোলা হবে ‘কেয়ার অফ এ জার্নি’। খুব তাড়াতাড়ি ছবি শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে (Boni-Darshana)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/






