রাজ্যের খবর

School Assault: স্কুলের সামনেই ছাত্রীকে শ্লীলতাহানি! অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে বিক্ষোভ

A disturbing incident from Uttar Dinajpur’s Dalkhola: A school guard has been accused of molesting a Class 5 girl in front of the school premises.

Truth Of Bengal: কসবার ল কলেজে আইনের-ই ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উতপ্ত বাংলা (School Assault)। এরই মাঝে স্কুলের সামনেই এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ! এই গুরুতর অভিযোগের অভিযুক্ত সেই স্কুলেরই অস্থায়ী ক্লার্ক। অভিযুক্তের নাম মনীশ অধিকারী। উত্তর দিনাজপুরের ডালখোলার ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে। এলাকার মানুষ ফুঁসছে।

জানা গিয়েছে, সোমবার স্কুল চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। স্কুলের ক্লার্ক স্কুলের সামনেই পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হেনস্থা করেছে বলে অভিযোগ। ঘটনাটি সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। অভিযুক্ত রক্ষীর কঠোর শাস্তীর দাবিতে থানা ঘেরাও করেন স্থানীয়রা। স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরেও বিক্ষোভ দেখান। অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা (School Assault)।

[আরও পড়ুন: Boni-Darshana: এবার জুটিতে বনি-দর্শনা, আসছে ‘কেয়ার অফ এ জার্নি’]

ডালখোলার নির্যাতিতার মা জানিয়েছেন, তাঁর মেয়ে স্কুলে ডায়রি আনতে গিয়েছিল। আর সে সময় নাবালিকাকে জড়িয়ে ধরে অভিযুক্ত। বহুবার ওই ক্লার্ককে ছাড়তে বলা হলেও ছাড়েনি। স্কুলের এই ঘটনায় আতঙ্কিত পড়ুয়ারা। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কড়া শাস্তির দাবি তাঁরাও করেছেন (School Assault)।

Related Articles