রাজ্যের খবর

Technical Education: পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে না ভিন রাজ্যে, কেন জানেন?

The West Bengal government approves land for a new ITI college in Mathurapur-2 block of Diamond Harbour subdivision.

Truth Of Bengal: ডায়মন্ড হারবার মহকুমা এলাকায় নটি ব্লকের মধ্যে অধিকাংশ ব্লকে আইটিআই কলেজ নির্মাণ হয়েছে। কিন্তু রায়দিঘির মথুরাপুর-২ ব্লকে কোন আইটিআই কলেজ এখনও নির্মাণের উদ্যোগ নেয়নি সরকার। তবে ওই ব্লকে এবারে আইটিআই কলেজ জন্য জমি সংগ্রহ করল কারিগরি শিক্ষা দফতর। কলেজ নির্মাণ করতে প্রায় দশ কোটি টাকা খরচ হবে বলে অনুমান ওই দফতরের (Technical Education)।

[আরও পড়ুন: Political Rift: ‘সংসার বড় হলে সমস্যা হয়’, শমীকের সঙ্গে বৈঠকের আগে কীসের ইঙ্গিত দিলেন দিলীপ?]

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতিটি ব্লকে একটি করে আইটিআই কলেজ এবং প্রতিটি মহকুমা এলাকায় একটি করে পলিটেকনিক কলেজ তৈরীর কথা। সেই মত ডায়মন্ড হারবার মহকুমায় এখনও পর্যন্ত মন্দিরবাজার, কুলপি, মগরাহাট ও ফলতা ব্লকে আইটিআই কলেজ চালু হলেও রায়দিঘিতে কোন আইটিআই কলেজ ছিল না।

এবার রায়দিঘির বিধানসভার মথুরাপুর-২ ব্লকে আইটিআই কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ওই কলেজ নির্মাণের জন্য দু’নম্বর ১৪ রশ্মি এলাকায় স্পোর্টস কমপ্লেক্সের কাছে পাঁচ একর জমি চিহ্নিত করা হয়েছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ওই ব্লকটি। ফলে অষ্টম ও দশম শ্রেণী পাস ছেলেমেয়েদের হাতে-কলমে কাজ শেখার খুবই জরুরি। আইটিআই কলেজ চালু হলে এলাকার ছেলে মেয়েরা খুব উপকৃত হবে। কারিগরি দফতর সূত্রের খবর ওই কলেজের দশটি বিভাগ চালু হবে। একসঙ্গে চারশোর বেশি ছাত্রছাত্রী প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। অষ্টম ও মাধ্যমিক পাশ করার পর আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা (Technical Education)।

[আরও পড়ুন: Bee Attack: বিমানে মৌমাছি!’ সুরাট বিমানবন্দরে নজিরবিহীন ঘটনা]

ওই এলাকার বাসিন্দা দেবাশীষ মন্ডল, গোবিন্দ দাসেদের দাবি, আইটিআই কলেজের খুবই প্রয়োজন ছিল। কারণ নদী নালা এলাকাতে প্রাকৃতিক দুর্যোগে অধিকাংশ সময় চাষবাস বন্ধ থাকে। ফলে ছোট ছোট ছেলেমেয়েরা হাতের কাজ না জানায় পরিযায়ী শ্রমিকের কাজে ভিন্ন রাজ্যে চলে যেতে হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় এই এলাকায় আইটিআই কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীরা প্রশিক্ষণ নিয়ে কাজের সঙ্গে যুক্ত হতে পারবে।

Related Articles