দেশ

Bee Attack: বিমানে মৌমাছি!’ সুরাট বিমানবন্দরে নজিরবিহীন ঘটনা

ঘটনাটিকে প্রথমে হালকা ভাবে নেওয়া হলেও, মৌমাছিরা কিছুতেই সরে না যাওয়ায় বিপাকে পড়েন বিমানবন্দরের কর্মীরা।

Truth of Bengal: বিমান ওড়ার আগমুহূর্তে দেখা দিল অপ্রত্যাশিত বিপত্তি। ঝাঁকে ঝাঁকে মৌমাছি হানা দিল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা এক যাত্রীবোঝাই বিমানে। ফলস্বরূপ, এক ঘণ্টা বিলম্ব হল ফ্লাইট ছাড়তে। ঘটনা ঘটেছে গুজরাটের সুরাট বিমানবন্দরে। সোমবার (৭ জুলাই) বিকেল ৪টে ২০ মিনিটে সুরাট থেকে জয়পুরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ইন্ডিগো সংস্থার একটি এয়ারবাস A320 (ফ্লাইট নম্বর 6E-784)। নির্ধারিত সময় মতোই যাত্রীরা উঠে বসেছিলেন বিমানে, ওঠানো হচ্ছিল তাঁদের লাগেজও। ঠিক তখনই বিমানটির লাগেজ রাখার দরজা ঘিরে ধরে মৌমাছির একটি বিশাল ঝাঁক (Bee Attack)।

আরও পড়ুন: IND vs ENG: বাজবল-এর কঙ্কাল বেড়িয়ে পড়ল আন্ডারডগদের নাছোড় কামড়ে

ঘটনাটিকে প্রথমে হালকা ভাবে নেওয়া হলেও, মৌমাছিরা কিছুতেই সরে না যাওয়ায় বিপাকে পড়েন বিমানবন্দরের কর্মীরা। মৌমাছিদের তাড়াতে প্রথমে ধোঁয়ার সাহায্য নেওয়া হয়। কিন্তু তাতেও কোনও ফল না মেলায় শেষমেশ ডাকা হয় দমকল বাহিনীকে। রানওয়েতে দ্রুত হাজির হয় দমকলের একটি ইঞ্জিন। হোস পাইপ দিয়ে বিমানের লাগেজ দরজায় জল ছেটাতে শুরু করেন কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টার পর অবশেষে মৌমাছিরা সেখান থেকে ছত্রভঙ্গ হয় (Bee Attack)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিকেল ৫টা ২৬ মিনিটে এক ঘণ্টার বেশি দেরিতে জয়পুরের উদ্দেশে রওনা দেয় বিমানটি। ইন্ডিগোর এক মুখপাত্র এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, “সুরাট-জয়পুর ফ্লাইট 6E-784-এর ছাড়তে বিলম্ব হয়েছিল মৌমাছির কারণে। বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে ছিল না, তবে সমস্ত স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে (Bee Attack)।”

Related Articles