কলকাতারাজ্যের খবর
চলতি সপ্তাহেই শেষ এনুমারেশন ফর্ম বিলি, অনুমান রাজ্যের মুখ্য নির্বাচন দফতরের
চলতি সপ্তাহে রাজ্যে শেষ হবে এনুমারেশন ফর্ম বিলির কাজ। এমনটাই মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচন দফতর।
Truth Of Bengal: এসআইআর’র জন্য প্রয়োজনীয় এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে ভোটমুখী রাজ্য গুলির তালিকায় শিষ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। চলতি সপ্তাহে রাজ্যে শেষ হবে এনুমারেশন ফর্ম বিলির কাজ। এমনটাই মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচন দফতর।
রাজ্যের মোট ৭ কোটি ৬৬ লক্ষেরও বেশি ভোটারের বাড়িতে বুথ লেভেল অফিসাররা পৌঁছে দিচ্ছেন এসআইআরের জন্য প্রয়োজনীয় এনুমারেশন ফর্ম। সিইও দপ্তরের আধিকারিকদের আশা, যেভাবে এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে তাতে চলতি সপ্তাহের মধ্যে সমস্ত ভোটারদের কাছে পৌঁছে যাওয়া উচিত।






