Nahid Islam: ‘রাজনীতির নিয়ম বদলাতে হবে’- বিস্ফোরক মন্তব্য নাহিদের
Truth of Bengal: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর আমরা বলেছি—নতুন বাংলাদেশ হবে, নতুন সিস্টেম হবে। পুরোনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এনসিপির নেতার পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি। রাজনীতির নিয়ম বদলাতে হবে। দেশের হাল ধরতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে নিয়ে আসতে হবে।’ জুলাই গণঅভ্যুথ্থানের বিষয়ে তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত হবে।(Nahid Islam)
[আরও পড়ুনঃ Nahid Islam: ‘রাজনীতির নিয়ম বদলাতে হবে’- বিস্ফোরক মন্তব্য নাহিদের]
জুলাই আবেগের বিষয় নয়, আগামীর বাংলাদেশ পরিচালিত হবে জুলাইয়ের পথেই। আওয়ামী লিগকে তোপ দেগে বলেন, ‘বাংলাদেশের তরফে কোনো দল ছিল না, ছিল ভারতীয় পার্টির হয়ে। মুজিববাদীরা পলাতক। নির্বাচন, রাজনীতি নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের শপথ হবে, ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র।’ আওয়ামী লিগ শাসনের সময় ১৬ বছরে বগুড়ার প্রতি বৈষম্যের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘বগুড়ার নাম শুনলেই চাকরি দেওয়া হতো না, সুযোগ-সুবিধা দেওয়া হতো না, বরং মিথ্যা মামলায় হয়রানি করা হতো। অথচ এই বগুড়া একসময় বাংলার রাজধানী ছিল। নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।’ প্রশাসনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। (Nahid Islam)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
জেলায় দলের প্রশাসন ও পুলিশের কোনও স্থান নেই। পুলিশ, প্রশাসন, আদালতকে নিরপেক্ষ থাকতে হবে। বক্তৃতার সময় নাহিদের পাশাপাশি উপস্থিত ছিলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নাহিদা সারওয়ার ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী।






