দেশ

Piyush Goyal: ‘ট্রাম্পের শর্তই মানবেন মোদি’ পীযূষের দাবি ওড়ালেন রাহুল

শনিবার কেন্দ্রীয় মন্ত্রীর সেই দাবি উড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শুক্রবারই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল দাবি করেছিলেন, কোনও নির্দিষ্ট সময়সীমা মেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই করবে না ভারত। শনিবার কেন্দ্রীয় মন্ত্রীর সেই দাবি উড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ওয়াশিংটনের চাপের মুখে শেষ পর্যন্ত বাণিজ্য চুক্তি করতে হবে নয়াদিল্লিকে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পণ্যে শুল্কের পরিমাণ ছিল ২৬ শতাংশ। কিন্তু নতুন শুল্কনীতি কার্যকর হওয়ার আগে ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে আগামী ৯ জুলাই। ফলে তার আগেই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হবে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। এরই মধ্যে শুক্রবার পীযূষ গয়াল (Piyush Goyal)

[আরও পড়ুনঃ July Uprising Anniversary: বিচার আগে, নির্বাচন পরে — জুলাই অভ্যুত্থানের স্মরণে উত্তাল রাজপথ!]

বলেন, ‘নয়াদিল্লি তার নিজের শর্তেই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।’ মাঝে আর মাত্র দু’দিন, তার পরেই ভারতীয় পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক কার্যকর শুরু হওয়ার কথা। তার আগে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে কূটনৈতিক ও বাণিজ্য মহলে। কিন্তু তার পরেই ফের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্য, ‘পীযূষ গয়াল বুক চাপড়ে যা খুশি দাবি করতে পারেন। আমার কথা মনে রাখবেন, ট্রাম্পের শুল্ক ছাড়ের সময়সীমার কাছে নতি স্বীকার করবেন মোদি।'(Piyush Goyal)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বাণিজ্য চুক্তির খসড়া নিয়ে আলোচনার পর চলতি সপ্তাহেই দেশে ফিরে এসেছে বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজীব আগরওয়ালের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। তার পরেই চুক্তি নিয়ে মন্তব্য কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর মুখে। আর এবার তারই পাল্টা মন্তব্য রাহুল গান্ধীর।