খেলা

Akash Deep: চার উইকেট নিলেও পরের ম্যাচে সুযোগ পাবেন কি না জানেন না আকাশ!

Even if you take four wickets, Akash doesn't know whether you will get a chance in the next match!

Truth of Bengal: এজবাস্টনের দ্বিতীয় টেস্টে দলে ছিলেন না ভারতীয় দলের অন্যতম পেসার যশপ্রীত বুমরা। তার বদলে দলে সুযোগ মেলে বাংলার পেসার আকাশদীপের (Akash Deep)। এবং সুযোগ পেয়েই প্রথম ইনিংসেই চার উইকেট ঝুলিতে পোড়েন আকাশ। প্রথম দিন ডাকেট এবং অলিকে চটজলদি আউট করার পর তৃতীয় দিনে রুট ও ব্রুকের উইকেটও পোড়েন আকাশ। এরপর তৃতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে একপ্রকার সংশয় থেকে যাচ্ছে বলেই শুক্রবার ম্যাচ শেষে সংবাদমাধ্যমের কাছে জানান আকাশ।(Akash Deep)

[আরও পড়ুনঃ Texas Flash Flood: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত টেক্সাস, নিখোঁজ ২৫ পড়ুয়া, মৃত অন্তত ২৪]

শুক্রবার ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার পেসার জানান, ‘তৃতীয় টেস্ট ম্যাচে আমার দলে থাকা নিয়ে আমি এখনও কিছু চিন্তা-ভাবনা করিনি। কেননা এখন দ্বিতীয় টেস্ট চলছে। তাই এই ম্যাচ নিয়েই আমি ভাবছি। এজবাস্টনের ম্যাচ শেষ হোক, তারপর তৃতীয় ম্যাচ নিয়ে ভাবা যাবে। তবে আমি ওই টেস্ট ম্যাচে খেলব কি না, সে ব্যাপারে দল এবং টিম ম্যানেজমেন্টের বিষয়। আমার নয়। কেননা আমরা ম্যাচের দিন সকালে প্রথম একাদশ জানতে পারি। আর এখন এই টেস্টের আরও দু’দিন হাতে আছে। ম্যাচটা আমাদের জিততেই হবে। এটা নিয়েই ভাবছি।’(Akash Deep)

আকাশ আরও জানান, ‘আমি দলে সুযোগ পাই আর না পাই, নিজেকে সব সময়ই প্রস্তুত রাখি খেলার জন্য। এর পাশাপাশি আমার নজর থাকে যাতে আমি আমার সেরাটা সব সময় দিতে পারি।’ (Akash Deep)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

তবে এজবাস্টন টেস্টে দলে সুযোগ পেলেও সেইভাবে নিজেদের মেলে ধরতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণা, নীতীশ রেড্ডিরা। সেখানে প্রথমে সুযোগ পেয়েই চার উইকেট ঝুলিতে পুড়ে নেন মুকেশ। এবার তৃতীয় টেস্টে বুমরা দলে ঢুকলে যে কোনও একজনকে বসতেই হবে। সেক্ষেত্রে ছন্দে থাকা মুকেশের ওপর কোপ পড়লে স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল উঠবে গম্ভীর অ্যান্ড কোম্পানির।