খেলা

Akash Deep: আকাশ ছুঁলেন আকাশদীপ! ওভালে টেস্টে হাফ সেঞ্চুরি, দুরন্ত ইনিংসের সাক্ষী ভারত

আর ঠিক তখনই ড্রেসিংরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানাতে উঠে দাঁড়ালেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা।

Truth of Bengal:  তৃতীয় দিনে ওভালে বাজিমাত করলেন আকাশদীপ( Akash Deep)। ভারতের হয়ে টেস্টে নৈশপ্রহরী হিসেবে নামা বাংলার এই পেসার ব্যাট হাতেও যে চমক দিতে পারেন, সেটাই দেখিয়ে দিলেন এইদিন। টেস্ট কেরিয়ারে প্রথমবার হাফ সেঞ্চুরি হাঁকালেন আকাশদীপ। আর ঠিক তখনই ড্রেসিংরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানাতে উঠে দাঁড়ালেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা। শুধু তাই নয় ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের মুখেও ফুটে উঠল তৃপ্তির হাসি। অ্যাটকিনসনের বলে বাউন্ডারি মেরে ৫০ রানের মাইলস্টোন স্পর্শ করেন আকাশ। ওই মুহূর্তে জার্সির পেছনে লেখা ‘৩১৩’ নম্বরটি দেখিয়ে উদযাপন করেন তিনি। হেলমেট খোলার কথা জানাচ্ছিলেন দূর থেকে জাদেজা, কিন্তু আকাশদীপ তখন যেন অন্য জগতে। জীবনের কঠিন পথ পেরিয়ে যে এখানে পৌঁছেছেন তিনি।

[আরও পড়ুনঃ karnataka: দোষী সাব্যস্ত হলেন ডেভেগৌড়ার নাতি, প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন সাজা]

বিহারের বাসিন্দা হলেও আকাশদীপ পেশাদার ক্রিকেট খেলেন বাংলার হয়ে। ছোটবেলায় টেনিস বলেই হাতেখড়ি। বাবা চেয়েছিলেন সরকারি চাকরি করুক ছেলে। কিন্তু ভাগ্য তাঁকে নিয়ে এল ক্রিকেট মাঠে। মাত্র ছ’মাসের মধ্যে বাবা ও দাদাকে হারিয়েছেন। সেই শোক পেরিয়েই আজ ভারতের জার্সিতে আকাশ ছোঁয়ার গল্প লিখলেন তিনি। ব্যাট হাতে এমন ঝড় তুললেও আকাশদীপকে(Akash Deep) ঘিরে বিতর্কও কম হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে আগের দিন বেন ডাকেটকে আউট করার পর প্রতিপক্ষের পিঠে হাত রাখেন আকাশ। যা নিয়ে চটেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। বলেছিলেন, তাঁর পিঠে কেউ হাত রাখলে ঘুষি মারতেন। সেই সমালোচনার জবাবও যেন ব্যাট হাতে দিয়ে দিলেন আকাশদীপ।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

এই ম্যাচে বল হাতে ৩১ রানের ইনিংসও উপহার দিয়েছিলেন তিনি গাব্বায়, প্যাট কামিন্সকে ছক্কা হাঁকিয়ে। আর এবার ওভালে টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস খেললেন ৬৬ রান। বলা বাহুল্য, ঝাড়খণ্ডের বিরুদ্ধে আটটা ছক্কা মেরে হাফ সেঞ্চুরি ছিল আকাশদীপের।(Akash Deep) সে তো গেল ঘরোয়া ক্রিকেটে। শনিবারের পরে আন্তর্জাতিক ক্রিকেটেও আকাশদীপ হাফ সেঞ্চুরিও হয়ে গেল আকাশদীপের।  অন্যদিকে, দ্বিতীয় দিনের নায়ক ছিলেন আর এক পেসার মহম্মদ সিরাজ। দুরন্ত বোলিংয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৮৬ রান দিয়ে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। আর এর মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা পৌঁছল ২০৩-এ। ফলে ভারতের সর্বকালের সেরা ব্যাটার শচীন তেন্ডুলকরকেও টপকে গেলেন তিনি উইকেটসংখ্যায়। তেন্ডুলকর আন্তর্জাতিক কেরিয়ারে ২০১টি উইকেট নিয়েছিলেন (টেস্টে ৪৬, ওয়ানডেতে ১৫৪, টি-টোয়েন্টিতে ১)। সেখানে সিরাজের দখলে এখন ২০৩টি উইকেট— টেস্টে ১১৮, ওয়ানডেতে ৭১ এবং টি-টোয়েন্টিতে ১৪। ওভালে ভারতীয় আকাশদীপ ও সিরাজ এই দু’জনেই প্রমাণ করলেন, কেবল বল নয়, ব্যাট হাতেও তাঁরা দলের জন্য ‘অ্যাসেট’।