কলকাতা

Mamata Banerjee-Amit Shah: সোশ্যাল মিডিয়া নিয়ে অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রীর

চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে যেভাবে বিকৃত, মিথ্যা এবং মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে, তা শুধু মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে না, বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।

Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ভুয়ো, বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক তথ্য ছড়ানোর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে কেন্দ্র করে তিনি এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন (Mamata Banerjee-Amit Shah)।

আরও পড়ুনঃ AI tool StatViewer: এক স্ক্যানে ধরা পড়বে ৯ ধরনের ডিমেনশিয়া, চমকপ্রদ এআই টুল তৈরি মেয়ো ক্লিনিকে

 

চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে যেভাবে বিকৃত, মিথ্যা এবং মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে, তা শুধু মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে না, বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। এমন পরিস্থিতিতে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা ও সরকারি বিবৃতিতে সোশ্যাল মিডিয়ার এই ‘অকারণ দায়িত্বজ্ঞানহীনতা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার তিনি সরাসরি কেন্দ্রীয় স্তরে হস্তক্ষেপ চাইলেন (Mamata Banerjee-Amit Shah)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

তিনি আরও লিখেছেন, সোশ্যাল মিডিয়ার এই অসৎ ব্যবহারের জেরে রাজ্যের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই জাতীয় স্বার্থে এবং জনসুরক্ষার স্বার্থে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কার্যকরী নীতিমালা গ্রহণ জরুরি। এই চিঠির মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটি নতুন মাত্রার আলোচনার সম্ভাবনা তৈরি হল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Related Articles