Domkal: বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা ডোমকলে, উদ্ধার বিপুল অস্ত্র
একটি নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডোমকলের ঘোড়ামারা অঞ্চলের নিশ্চিন্দপুর এলাকায় এক সন্দেহভাজন বাড়িতে হানা দেয় পুলিশ।
Truth of Bengal: ডোমকলে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির চক্রের হদিশ পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বুধবার গভীর রাতে জেলার ডোমকল থানার নিশ্চিন্দাপুর দাইরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানা ফাঁস করে দেয় মুর্শিদাবাদ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ডোমকল থানার যৌথ বাহিনী। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে এক অস্ত্র নির্মাতাকে। ধৃতের নাম সিরাজ মণ্ডল (২৬)। বাড়ি ডোমকল থানার অন্তর্গত নিশ্চিন্দাপুর দাইরপাড়ায়।(Domkal)
[আরও পড়ুনঃ AI tool StatViewer: এক স্ক্যানে ধরা পড়বে ৯ ধরনের ডিমেনশিয়া, চমকপ্রদ এআই টুল তৈরি মেয়ো ক্লিনিকের]
অভিযান চালিয়ে ওই কারখানা থেকে পুলিশ যা উদ্ধার করেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। উদ্ধার হয়েছে ৫টি সম্পূর্ণ প্রস্তুত আগ্নেয়াস্ত্র, ১২টি অসমাপ্ত আগ্নেয়াস্ত্র, ১২টি কার্তুজ, ৪০,০০০ টাকার ভারতীয় জাল নোট, ২টি হাইড্রোলিক পাইপ, ৫টি সাধারণ পাইপ, ১টি ড্রিল মেশিন, ১টি কাটিং মেশিন এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। এই প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে ভগবানগোলার এসডিপিও বিমান হালদার জানান, ডোমকল থানার আইসি পার্থসারথী মজুমদার ও এসওজির নেতৃত্বে এই সফল অভিযান চালানো হয়। একটি নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডোমকলের ঘোড়ামারা অঞ্চলের নিশ্চিন্দপুর এলাকায় এক সন্দেহভাজন বাড়িতে হানা দেয় পুলিশ।(Domkal)
লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal
সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম। ধৃত সিরাজ মণ্ডলকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই কারখানা দীর্ঘদিন ধরেই গোপনে চালানো হচ্ছিল। এখানে উৎপাদিত অস্ত্র কোথায় সরবরাহ হত, কারা এর সঙ্গে যুক্ত—তা জানতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ও মুর্শিদাবাদ জেলা গোয়েন্দা শাখা। এই ঘটনায় মুর্শিদাবাদ জেলার বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে একটি বড় চক্র যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্তের পর আরও নাম ও সংযোগ সামনে আসার সম্ভাবনা প্রবল বলে মনে করছে পুলিশ।






