প্রযুক্তি

AI tool StatViewer: এক স্ক্যানে ধরা পড়বে ৯ ধরনের ডিমেনশিয়া, চমকপ্রদ এআই টুল তৈরি মেয়ো ক্লিনিকের

আন্তর্জাতিক গবেষণা সংস্থা মেয়ো ক্লিনিকের গবেষকরা নতুন এআই প্রযুক্তি নির্ভর টুল তৈরি করেছেন যার মাধ্যমে একবার মস্তিষ্কের স্ক্যান করলেই ৯ রকমের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ চিহ্নিত করা সম্ভব।

Truth of Bengal: ডিমেনশিয়া, অ্যালঝাইমার্সের মতো অসুখে মস্তিষ্কের কগনিটিভ ফাংশন কমে যায়। স্মৃতিশক্তি কমে যায়। আন্তর্জাতিক গবেষণা সংস্থা মেয়ো ক্লিনিকের গবেষকরা নতুন এআই প্রযুক্তি নির্ভর টুল তৈরি করেছেন যার মাধ্যমে একবার মস্তিষ্কের স্ক্যান করলেই ৯ রকমের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ চিহ্নিত করা সম্ভব। এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা এআই টুলের নাম স্টেটভিউয়ার (AI tool StatViewer)।

আরও পড়ুনঃ AFC Women’s Preliminary League: এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে লাল-হলুদের প্রতিপক্ষের নাম ঘোষণা

সাম্প্রতিক এক গবেষণাপত্রে বলা হয়েছে, স্টেটভিউয়ার নামক এআই টুল সঠিকভাবে ৮৮% ক্ষেত্রে ডিমেনশিয়া রোগ চিহ্নিত করতে সক্ষম। বিশেষ রকমের এআই টুল ৩৬০০’র বেশি মস্তিষ্ক স্ক্যান করেছে। সাধারণ পদ্ধতির চেয়ে এর বিশ্লেষণ করার ক্ষমতা দ্বিগুণ আর ডায়াগনেস্ট করার ক্ষমতা ৩ গুণ বেশি (AI tool StatViewer)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

স্টেটভিউয়ার নামক এআই টুল ফ্লুরোডিঅক্সিগ্লুকোজ পজিট্রন এমিশন টোমোগ্রাফি (এফডিজি-পেট) পদ্ধতির মাধ্যমে মস্তিষ্কের স্ক্যান করে। মস্তিষ্ক কীভাবে গ্লুকোজ ব্যবহার করে তা পরিমাপ করা হয়। মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে এআই টুল সঠিকভাবে মস্তিষ্কের কার্যকারিতা বিশ্লেষণ করে। একেক রকম ডিমেনশিয়ায় মস্তিষ্কের ভেতরে একেক রকম জায়গা ক্ষতিগ্রস্ত হয়। গোটা বিশ্বে সাড়ে ৫ কোটির বেশি মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত। প্রতি বছর এক কোটির বেশি রোগী নতুন করে ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে মেয়ো ক্লিনিকের গবেষণা নতুন করে আশার আলো দেখাচ্ছে (AI tool StatViewer)।

Related Articles