Rice Production: রেকর্ড ধান উৎপাদন করে দেশের নজর কাড়ল বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী
২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যের কৃষকেরা উৎপাদন করেছেন ২৬৫.৫০ লক্ষ মেট্রিক টন ধান
Truth of Bengal: ধান উৎপাদনে নতুন ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গ। ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যের কৃষকেরা উৎপাদন করেছেন ২৬৫.৫০ লক্ষ মেট্রিক টন ধান, যা রাজ্যের কৃষি ইতিহাসে এক অসাধারণ রেকর্ড বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Rice Production)।
আরও পড়ুনঃ Mamata Banerjee-Amit Shah: সোশ্যাল মিডিয়া নিয়ে অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রীর
এক্স-এ একটি পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যের এই সাফল্যের কথা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন। তিনি জানান, রাজ্য সরকারের একাধিক কৃষি-সমর্থক প্রকল্প এই ঐতিহাসিক ফলাফলের পেছনে বড় ভূমিকা পালন করেছে। বিশেষ করে ‘কৃষক বন্ধু’, ‘বাংলা শস্য বীমা’ সহ একাধিক প্রকল্পের সুফল কৃষকেরা সরাসরি পেয়েছেন। এর ফলে চাষের খরচ কমেছে, লাভজনক হয়েছে ধান চাষ এবং কৃষকরা আরও উৎসাহিত হয়ে মাঠে নেমেছেন (Rice Production)।
I am delighted to share that West Bengal has achieved a historic milestone in agricultural production. In the year 2024 to 2025, our farmers produced 256.53 lakh metric tonnes of paddy, the highest ever recorded in any year. This reaffirms Bengal’s position as the leading paddy…
— Mamata Banerjee (@MamataOfficial) July 3, 2025
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
উল্লেখ্য, বিগত এক দশকে বাংলায় ধান উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এবার যে মাত্রায় উৎপাদন হয়েছে, তা রাজ্যের কৃষি দপ্তর এবং পরিসংখ্যান বিভাগের কাছেও বিস্ময়ের বিষয় হয়ে উঠেছে (Rice Production)।






