Molestation Case: কসবা কাণ্ডে উত্তাল বাংলা! এরই মাঝে টিউশন ফেরত ছাত্রীর শ্লীলতাহানি বারাসাতে
Truth Of Bengal: কসবার গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই শ্লীলতাহানির ভয়াবহ অভিযোগ। ভরদুপুরে, রাস্তার মাঝে এক ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার বারাসতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে(Molestation Case)। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।রবিবার টিউশন পড়তে গিয়েছিল বারাসতের এক ছাত্রী। দুপুরে পড়া শেষে বারাসত ১২ নম্বর রেলগেটের পাশ দিয়ে টিউশন পড়ে ফিরছিল সে। পথে আচমকা এক ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে। ছাত্রী বাধা দিলে ওই ব্যক্তি প্রকাশ্যে তার প্রাইভেট পার্টে হাত দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
[আরও পড়ুন: Shefali Jariwala: পঞ্চভূতে বিলীন শেফালী, স্ত্রীর শেষকৃত্য সেরে কী বললেন স্বামী পরাগ?]
রেলগেট এলাকায় ওই ছাত্রীর কান্নার আওয়াজ পেয়ে এলাকার দোকানদাররা ছুটে যান ও ওই ব্যক্তিকে ধরে ফেলেন। অভিযুক্ত যুবক তাঁদের হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন(Molestation Case)।। এরপর স্থানীয় দোকানদারদের মারধর করে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। পরবর্তীতে সকলে মিলে ধরে ফেলেন ওই অভিযুক্ত যুবককে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে।
লিঙ্ক: https://www.facebook.com/truthofbengal/
এই ঘটনার আগেই কসবার আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধীরা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বারবার। তারই মধ্যে জনবহুল এলাকায় দিনের বেলায় এক ছাত্রীর সঙ্গে এমন ঘটনা প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরছে বলে অভিযোগ উঠছে(Molestation Case)।। ঘটনাস্থল বারাসত রেলগেট সংলগ্ন এলাকা খুবই ব্যস্ত, বিশেষ করে দুপুরে প্রচুর মানুষজন চলাচল করেন। এই এলাকায় নিরাপত্তা ও নজরদারির দাবি দীর্ঘদিনের। আজকের ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীরা বলছেন, “যদি আমরা না থাকতাম, তাহলে কী হতো ছাত্রীটির? রাস্তাঘাটে নজরদারি বাড়ানো জরুরি।” পুলিশ সূত্রে জানা গেছে, দোষীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে এবং সোমবার আদালতে তোলা হবে। পাশাপাশি ঘটনার সময় আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।






