Shefali Jariwala: পঞ্চভূতে বিলীন শেফালী, স্ত্রীর শেষকৃত্য সেরে কী বললেন স্বামী পরাগ?
নিবার বিকেলে লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ এবং তাঁর মা।
Truth of Bengal: প্রয়াত হয়েছেন অভিনেত্রী শেফালি জাড়িওয়ালা (Shefali Jariwala)। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন দুনিয়া। শেফালির হঠাৎ মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বামী পরাগ ত্যাগী। সারা জীবনের সুখ দুঃখের সাথীকে হারিয়ে শোকে পাথর পরাগ। নিজে হাতে করেছেন স্ত্রীর শেষকৃত্য। স্ত্রী শেফালি জারিওয়ালার শেষকৃত্যের পর সাংবাদিকদের মুখোমুখি হন পরাগ ত্যাগী। চুল উসকো খুশকো, একগাল দাড়ি নিয়ে বিপর্যস্ত পরাগ। হাতজোড় করে পরাগ বলেন, “আপনারা দয়া করে এ রকম করবেন না৷ প্রার্থনা করুন আমার পরী যেন শান্তি পায়।”
[আরও পড়ুনঃ Sociedade Esportiva Palmeiras: ক্লাব বিশ্বকাপে শেষ আটে ব্লুজদের পাশাপাশি পৌঁছল পালমেইরাস-ও]
স্ত্রীকে চিরতরে হারিয়ে কার্যত শুন্য হয়ে গিয়েছেন পরাগ। কথা বলতে গিয়ে গলা আটকে আসছিল তাঁর। শনিবার বিকেলে লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ এবং তাঁর মা। শেষযাত্রায় স্ত্রীয়ের কপালে এঁকে দেন চুমু। শেষ বারের মতো মেয়েকে দেহ আগলে বসেছিলেন শেফালির মা। উল্লেখ্য, শুক্রবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জাড়িওয়ালার। শুক্রবার রাতে শেফালি তার আন্ধেরির বাড়িতেই মারা যান বলে খবর।(Shefali Jariwala)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
তাঁকে তাঁর স্বামী পরাগ ত্যাগী বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত ঘোষণা করেন। জানা যায়, শুক্রবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। স্বাভাবিকভাবেই শেফালি জাড়িওয়ালার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।






