Ahmedabad plane crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা কেন্দ্রের! পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি বিরোধীদের
জানা যায়, উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাস।
Truth of Bengal: টেক অফের কিছু সময়ের মধ্যেই ভয়ংকর দুর্ঘটনা। আমেদাবাদ থেকে ইংল্যান্ডের গ্যাটউইকগামী বিমান মোট ২৪২ জনকে নিয়ে ধাক্কা মারে মেডিক্যাল কলেজের হস্টেলে। তাতেই বহু মানুষের মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পর প্রশ্ন একটাই, এমন ঘটনা ঘটার পেছনে দায়ে কার? সেইসঙ্গে অন্তর্ঘাত থেকে থাকতে পারে কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করে। কেন্দ্র কোনও সম্ভবনাই উড়িয়ে দিচ্ছে না। প্রাথমিকভাবে এটা নিছকই একটি দুর্ঘটনা বলে মনে করা হয়। তবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রীর কথা থেকে মিলল অন্য ইঙ্গিত। আমেদাবাদবিমান দুর্ঘটনাতে কোনও অন্তর্ঘাত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়।(Ahmedabad plane crash)
[আরও পড়ুনঃ Kevin Sibille: লাল হলুদে আর্জেন্টাইন ডিফেন্ডার?]
জানা যায়, উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাস। ২০১১ সাল থেকে যাত্রা শুরু হয়েছিল এই বিমানের। তখন থেকে এখনও পর্যন্ত কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি এই বিমানটি। এই দূর্ঘটনার পর থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। কারোর মতে, যান্ত্রিক গোলযোগ ছিল বিমানের ইঞ্জিনে। আবার কোনও বিশেষজ্ঞের ধারণা, যে উচ্চতায় বিমানটির ওড়ার কথা ছিল, সেই উচ্চতায় ছিল না বিমানটি। আবার পাখির সঙ্গে ধাক্কা লাগার তত্ত্বও সামনে আসে। আবার একাধিক মহল থেকে উঠে আসে অন্তর্ঘাতের তত্ত্বও। তবে এই দুর্ঘটনার আসল কারণ জানতে গেলে অপেক্ষা করতেই হবে ব্ল্যাক বক্সের তথ্য সামনে আসার। তবে বর্তমানে সমগ্র ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছে বিরোধী শিবিরগুলি। তবে অন্তর্ঘাতের বিষয়টি সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র।(Ahmedabad plane crash)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, আমেদাবাদ বিমান দুর্ঘটনায় সরকারি মতে মৃত্যু হয়েছে ২৭৫ জনের। মৃতদের মধ্যে একাধিক বিদেশী নাগরিকও ছিলেন।






