দেশ

ছেলের অকালমৃত্যুর শোকে ৬ কোটির বিএমডব্লিউ ‘কবর’ দিলেন বাবা

ভাইরাল হওয়া দৃশ্যে একটি গাঢ় রঙের বিএমডব্লিউ গাড়িকে সতর্কভাবে ঝুলিয়ে গর্তের মধ্যে নামাতে দেখা যায়।

Truth Of Bengal: আহমেদাবাদ থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িকে দড়ি ও হলুদ স্ট্র্যাপ দিয়ে বেঁধে একটি গভীর গর্তের মধ্যে নামানো হচ্ছে। দাবি করা হচ্ছে, ছেলের অকালমৃত্যুর শোক সহ্য করতে না পেরে এক বাবা তাঁর প্রায় ৬ কোটি টাকার গাড়িটি মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাটি ঘিরে যেমন আবেগঘন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তেমনই উঠেছে সমালোচনার ঝড়ও।

ভাইরাল হওয়া দৃশ্যে একটি গাঢ় রঙের বিএমডব্লিউ গাড়িকে সতর্কভাবে ঝুলিয়ে গর্তের মধ্যে নামাতে দেখা যায়। আশপাশে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন। খোলা জমির মধ্যে বেশ গভীর করে মাটি খুঁড়ে গাড়িটি নামানোর ব্যবস্থা করা হয়েছে বলে বোঝা যায়।

ভিডিওর উপর ভেসে ওঠা লেখায় দাবি করা হয়েছে, “ছেলের মৃত্যুর পর ৬ কোটি টাকার বিএমডব্লিউ মাটিতে কবর দিলেন এক বাবা।” ক্যাপশনেও আবেগঘন বার্তা দেওয়া হয়েছে—অনেকে নাকি এই ঘটনায় দেখছেন ‘টাকা, শিরোনাম ও বিতর্ক’, কিন্তু একজন বাবার ভেঙে যাওয়া হৃদয়ের যন্ত্রণা দেখছেন না। ঘটনাটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে এখনও নানা প্রশ্ন উঠছে।

Related Articles