রাজ্যের খবর

Swapan Debnath: সাফাই অভিযানে কাস্তে- ঝাড়ু হাতে মন্ত্রী স্বপন দেবনাথ

উল্লেখ্য, এই প্রথম নয়—মন্ত্রী স্বপন দেবনাথকে এর আগেও রাজ্যের নানা প্রান্তে সাফাই অভিযানে ঝাড়ু হাতে দেখা গেছে।

Truth of Bengal: চাঁদবিলের পার্কে রবিবার সকালে দেখা গেল নজিরবিহীন চিত্র। কাঁধে কাস্তে, হাতে ঝাড়ু—পরিষ্কারের কাজে নেমে পড়েছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath) নিজে। পার্কের বিভিন্ন কোণে ঘাস পরিষ্কার থেকে ময়লা কুড়োনো, ঝোপঝাড় পরিষ্কারে অংশ নেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় ভিআরপি কর্মীরা। এদিন পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের সিমলন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদবিল পার্কে বিশেষ সাফাই অভিযান চালানো হয়। মন্ত্রী নিজে কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। ঝাড়ু হাতে পার্কের নানা জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন। এমনকি কোথাও নিজেই কাস্তে হাতে ঘাস কেটেছেন মাটি থেকে।

[আরও পড়ুনঃ Ahmedabad plane crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা কেন্দ্রের! পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি বিরোধীদের]

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কেবল প্রশাসনের দায়িত্ব নয়, প্রতিটি মানুষের সচেতনতা থেকেই পরিষ্কার এলাকা গড়ে ওঠে। তিনি আরও বলেন, আমি যখন যেখানে যাই, রাস্তাঘাট ও পরিবেশের দিকে নজর রাখি। কখনও প্রয়োজনে নিজেই সাফাই অভিযানে অংশ নিই।  এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলেন, মন্ত্রী নিজে নেমে পড়লে সেটা বার্তা দেয়—আমরাও পারি, চাই শুধু ইচ্ছাশক্তি। স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও এই অভিযানে অংশ নিতে দেখা যায়। তাঁদের তরফে বলা হয়েছে, এই ধরনের নেতৃত্বই সমাজকে সচেতন করে তোলে।(Swapan Debnath)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উল্লেখ্য, এই প্রথম নয়—মন্ত্রী স্বপন দেবনাথকে এর আগেও রাজ্যের নানা প্রান্তে সাফাই অভিযানে ঝাড়ু হাতে দেখা গেছে। কখনও হঠাৎ করে গাড়ি থামিয়ে কোনও রাস্তায়, কখনও বা গ্রামের মাঠে নেমে পড়েছেন সাধারণ মানুষের পাশে। চাঁদবিলের এই সাফাই অভিযান শুধু একদিনের কর্মসূচি নয়, এটি হয়ে উঠেছে এক সামাজিক বার্তা—পরিচ্ছন্নতা শুরু হোক নিজের হাতেই।

Related Articles