Jagannath Rath: রথের দিন অত্যাধুনিক প্রযুক্তির হাইড্রলিক রথে চাপবেন প্রভু জগন্নাথ
রিমোট কন্ট্রোল সিস্টেম দ্বারা হাইড্রলিক আচ্ছাদন নামানো ওঠানো করা যায়।
Truth of Bengal: আগামী শুক্রবার রথযাত্রা। ঝাড়খণ্ডের ধানবাদে প্রভু জগন্নাথ, বলরাম দেব ও সুভদ্রা দেবী অত্যাধুনিক প্রযুক্তির হাইড্রলিক রথে চাপবেন। আইআইটি /আইএসএমের পড়ুয়ারা ৪০ ফুট উচ্চতার ইসকনের হাইড্রলিক রথ তৈরি করেছেন। রিমোট কন্ট্রোল সিস্টেম দ্বারা হাইড্রলিক আচ্ছাদন নামানো ওঠানো করা যায়। এবছর প্রথমবার হাইড্রলিক রথে চাপবেন প্রভু জগন্নাথ। এমনই জানিয়েছেন ইসকনের ধানবাদের সভাপতি নামদাস প্রেম দাস (Jagannath Rath)
আরও পড়ুন: Rath Yatra: রথযাত্রার আগে প্রশাসনিক তৎপরতা, বৈঠকে মুখ্যমন্ত্রী
এদিকে, প্রথম বার পুরীতে রথযাত্রায় মোতায়েন থাকবে এনএসজি কম্যান্ডো। নিরাপত্তার দায়িত্বে থাকবে এনএসজি অপারেশনাল স্পেশাল ইউনিট ও ব্যাকআপ সিক্যুরিটি। অ্যান্টি ড্রোন সিস্টেম থাকবে। রথযাত্রায় নিরাপত্তার জন্য সিআরপিএফ, র্যাপিড অ্যাকশন ফোর্স ও বিএসএফ জওয়ানরা থাকবেন। সমুদ্র সৈকতে উপকূলরক্ষী বাহিনী থাকবে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে (Jagannath Rath)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/






