Rath Yatra: রথযাত্রার আগে প্রশাসনিক তৎপরতা, বৈঠকে মুখ্যমন্ত্রী
তার আগে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন।
জয় চক্রবর্তী: আগামী ২৭ জুন শুক্রবার রথযাত্রা। তার আগে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন। রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে এই বৈঠক হবে। জেলাশাসক, পুলিশ সুপার সহ সমস্ত জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন বৈঠকে (Rath Yatra)।
আরও পড়ুন: ED raids: ৯৮৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি, দিল্লি ও পঞ্জাবে একাধিক জায়গায় হানা ইডির
রথযাত্রা উপলক্ষে পুলক রায় সহ বেশ কিছু মন্ত্রীদের বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের বিশেষ প্রশাসনিক বৈঠকে তাদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রথের রশি যাতে সবাই স্পর্শ করতে পারে তার ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তার দিক দেখতে হবে। প্রশাসনিক বৈঠকে নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Rath Yatra)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/






