রাজ্যের খবর

বেসরকারি নার্সিংহোমের গাফিলতিতে প্রাণ হারালেন এক গর্ভবতী 

মিল্কি এলাকায় এই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ইতিমধ্যেই মালদহ জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Truth of Bengal: পৃথিবীর আলো আর দেখা হল না। জন্ম হওয়ার আগেই পেটে থাকা সন্তান এবং মায়ের মৃত্যু। মালদায় (Malda) আবারো একটি বেসরকারি নার্সিংহোমের গাফিলতির কারণে প্রাণ হারালেন গর্ভবতী মহিলা এবং তার গর্ভে থাকা সন্তান। মালদার ইংলিশ বাজারের মিল্কি এলাকায় এই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ইতিমধ্যেই মালদহ জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

[আরও পড়ুনঃ Landslide Alert Hills: টানা বৃষ্টিতে ধস, বন্ধ বাংলা-সিকিম লাইফলাইন]

জানা গিয়েছে মালদার ইংলিশ বাজার ব্লকের খাসখোল এলাকার বাসিন্দা তাসলিমা খাতুনের বিয়ে হয়েছিল শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ি শ্রমিক শেখ হাসিফুলের সাথে। সোমবার সকাল ঠিক ১০ নাগাদ প্রসব যন্ত্রণা এবং পায়ে ব্যাথা নিয়ে ওই গৃহবধূকে ইংলিশ বাজারের মিল্কি এলাকায় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। ওই দিনই দুপুর ১:৫০ নাগাদ নার্সিংহোম এর পক্ষ থেকে  নিজেই অ্যাম্বুলেন্স ডেকে ওই গর্ভবতী মহিলাকে মালদা মেডিকেল কলেজে রেফার করে। কিন্তু সেখানে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগেই মারা গেছে তাদের রোগী। (Malda)

[লিঙ্কঃ https://truthofbengal.com/wp-admin/post-new.php]

পরিবারের অভিযোগ সিজারের আগেই তাদের রোগীকে মেরে ফেলেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবার এই মর্মে জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার ওই গৃহবধূর দেহ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে যদিও এই বিষয়ে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি‌।

Related Articles