রাজ্যের খবর

Landslide Alert Hills: টানা বৃষ্টিতে ধস, বন্ধ বাংলা-সিকিম লাইফলাইন

বৃষ্টির জেরেই ধস নামল বাংলা-সিকিমের সংযোগকারী লাইফলাইন জাতীয় সড়ক ১০-এ। সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই পাহাড়ে টানা বৃষ্টি চলছে।

Truth of Bengal: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে একনাগাড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। আর সেই বৃষ্টির জেরেই ধস নামল বাংলা-সিকিমের সংযোগকারী লাইফলাইন জাতীয় সড়ক ১০-এ। সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই পাহাড়ে টানা বৃষ্টি চলছে। বুধবার সকালে ধস নামে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল ও লিকুভি (Likhuvir) এলাকায়। ধসের জেরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল (Landslide Alert Hills)।

আরও পড়ুনঃ Heavy Rain Alert: বাংলায় আসছে জাঁকিয়ে বর্ষা, আগামী তিনদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় রাস্তা পরিষ্কার ও ধস সরানোর কাজ। কিন্তু পাহাড় থেকে এখনও বড় বড় পাথর গড়িয়ে পড়ছে, ফলে বিপদ এখনও কাটেনি। সেই কারণে এলাকাজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ও প্রশাসন। এদিকে বৃষ্টির সঙ্গে সঙ্গে তিস্তা নদীও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। মাত্র দু’বছর আগেই তিস্তার ভয়াল রূপ দেশের সামনে উঠে এসেছিল। সেই স্মৃতি এখনও টাটকা মানুষের মনে। আর তাই নতুন করে বৃষ্টির দাপটে আতঙ্ক বাড়াচ্ছে তিস্তা নদীর জলস্ফীতি (Landslide Alert Hills)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

শুধু পাহাড়ই নয়, সমতলের বিভিন্ন নদীতেও জলস্তর বাড়তে শুরু করেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার অবস্থা ও নদী পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। তবে যদি বৃষ্টি এইভাবে অব্যাহত থাকে, তাহলে ফের ধস নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সতর্ক রয়েছে প্রশাসন, পরিস্থিতি মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আশ্বাস আধিকারিকদের (Landslide Alert Hills)।

Related Articles