কলকাতা

Mamata Banerjee: অধিবেশনে বিজেপি বিধায়কদের হট্টগোলে আহত বিধানসভা কর্মীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

সোমবার অধিবেশনে বিজেপি বিধায়কদের হাতে আক্রান্ত হওয়া আহত বিধানসভা কর্মীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।

Truth of Bengal: মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অধিবেশনে বিজেপি বিধায়কদের হাতে আক্রান্ত হওয়া আহত বিধানসভা কর্মীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অধিবেশনের ভিতর যেভাবে কর্মীদের গায়ে হাত তাওয়া হয়েছে তা খুবই লজ্জাজনক ঘটনা। বিরোধীদলের বিধায়কদের এই আচরণের তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

আরও পড়ুনঃ বেসরকারি নার্সিংহোমের গাফিলতিতে প্রাণ হারালেন এক গর্ভবতী 

তিনি বলেন, ” বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাদের বিরুদ্ধে নাকি এফ‌আইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল। আমি বলছি না যে আপনি বেতন কাটুন।‌ কিন্তু আপনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন। আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন। যারা আহত হয়েছেন আমি ইশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন (Mamata Banerjee)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles