চাকরি

Clerk: উত্তরবঙ্গের জেলায় গ্রুপ সি পদে ক্লার্ক নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

উত্তরবঙ্গের জেলা কালিম্পংয়ে সরকারি পি অ্যান্ড আর দফতরে গ্রুপ সি ক্লার্ক পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পুনরায় নতুন করে নিয়োগ করা হবে।

Truth of Bengal: উত্তরবঙ্গের জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গের জেলা কালিম্পংয়ে সরকারি পি অ্যান্ড আর দফতরে গ্রুপ সি ক্লার্ক পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পুনরায় নতুন করে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। ২৫ জুন সকাল সাড়ে ১০টায় ইন্টারভিউ নেওয়া হবে কালিম্পংয়ের জেলাশাসকের দফতরে। (clerk)

[আরও পড়ুনঃ Bungkulung: অফবিট ডেসটিনেশন: নির্জনতার স্বর্গরাজ্য বুনকুলুং]

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট শূন্যপদ ৬। বয়স হতে হবে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১০ হাজার টাকা করে। প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। আগ্রহী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকতে হবে। বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। (clerk)

লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal

প্রয়োজনীয় নথিপত্রর আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি নিয়ে ইন্টারভিউ বোর্ডের কাছে হাজির হতে হবে। আবেদনপত্র ডাউনলোড করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (kalimpong.gov.in) মারফত।

Related Articles