Itel: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ১০ হাজারের কমে এআই ফিচারযুক্ত স্মার্টফোন আনল itel
এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যের এআই ফিচার রয়েছে এমন ডুয়েল ৫জি সাপোর্টযুক্ত স্মার্টফোন আনল itel। প্রিমিয়াম ফিচারের স্মার্টফোনের নাম Zeno 5G। দাম পড়বে ৯২৯৯ টাকা। ই কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে।(Itel)
[আরও পড়ুনঃ Bungkulung: অফবিট ডেসটিনেশন: নির্জনতার স্বর্গরাজ্য বুনকুলুং]
নয়া মডেলের স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি পাঞ্চহোল ডিসপ্লে। স্লিক ডিজাইনের স্মার্টফোনে ধুলোবালি ও ঘাম, জল থেকে রক্ষা করার জন্য আছে আইপি৫৪ রেটিং ও আইআর ব্লাস্টার।(Itel)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এআই প্রযুক্তি নির্ভর Aivana নামের অ্যাসিসট্যান্ট ও আস্ক এআই টুল রয়েছে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য রয়েছে ৫০এমপি এআই প্রযুক্তির ক্যামেরা। শক্তপোক্ত মজবুত PANDA MN228 কাচ রয়েছে। ভেঙে গেলে ১০০ দিনের মধ্যে বিনামূল্যে স্ক্রিন বদলে দেওয়া হবে। ৫জি ডুয়েল সিম কার্ড ব্যবহার করা যাবে। একাধিক ফিচার রয়েছে।






