Javelin: ডায়মন্ড লিগে বর্শা হাতে বাজিমাত সোনার ছেলে নীরজের
Neeraj, the golden boy, wins the javelin in the Diamond League
Truth of Bengal: দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার জ্যাভলিন(Javelin) ছুঁড়েও অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল ভারতের সোনার ছেলে নীরজের। কিন্তু সেই আক্ষেপ নীরজ মিটিয়ে নিলেন চলতি বছরের ডায়মন্ড লিগের আসরে। প্যারিসের মাটিতে ৮৮.১৬ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জয় করে সেই আক্ষেপ মিটিয়ে নিলেন নীরজ।
চলতি বছরের ডায়মন্ড লিগে নীরজ প্রথম সুযোগেই ৮৮.১৬ মিটার জ্যাভলিন ছুঁড়েই বাজিমাত করেন ভারতের সোনার ছেলে। এই রাউন্ডে নীরজের পরেই ছিলেন জুনিয়ার ওয়েবার। তিনি ছোঁড়েন ৮৭.৮৮ মিটার। এরপর নীরজ দ্বিতীয় থ্রোতে ৮৫.১০ মিটার থ্রো করলেও পরের থ্রোটিতে ফাউল করে বসেন নীরজ। এবং শেষ থ্রো অর্থ্যাৎ তৃতীয় থ্রো-তেই নীরজ ছোঁড়েন ৮২.৬৯ মিটার। তবে নীরজের প্রথম থ্রো-তে ছোঁড়া ৮৮.১৬ মিটার আর কেউ অতিক্রম করতে না পারায় সোনা জয় করে নিলেন ভারতের সোনার ছেলে। (Javelin)
[আরও পড়ুনঃ Documentary on Singur Movement: সিঙ্গুর আন্দোলনের উত্তাল ছবি এবার আসছে তথ্যচিত্রে]
উল্লেখ্য, এই প্রতিযোগিতাতেও নীরজের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের তাবড় তাবড় জ্যাভলাররা। যেমন, অ্যান্ডারসন পিটার্স, লুইস মরিসিও দি সিলভা, জুলিয়ন ওয়েবার, আন্দ্রিয়ানা মারদারে, কেশোরন ওয়ালকট সহ আরও অনেকে। কিন্তু এরা কেউই নীরজের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠলেন না। ফলে ডায়মন্ড লিগে শেষ পর্যন্ত সোনাই জয় করে ফিরলেন ভারতের সোনার ছেলে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, মে মাসে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে নীরজ ৯০ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন। তারপর তৃতীয় চেষ্টায় ছোঁড়েন ৯০.২৩ মিটার। কিন্তু তবুও প্রথম হতে পারেননি তিনি। দ্বিতীয় থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। সেবার জার্মানির ওয়াবারের কাছে তাঁকে হারতে হয়। কিন্তু এবার আর সেটা হয়নি। সোনাই ঘরে আনলেন ভারতের সোনার ছেলে।






