রাজ্যের খবর

Students Use Umbrellas: স্কুলের চাল দিয়ে পড়ছে জল, ছাতা মাথায় পড়াশোনা পড়ুয়াদের

হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুরাবস্থার কথা প্রশাসনের নজরে এনেছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

Truth of Bengal: স্কুলের চাল দিয়ে ক্রমাগত পড়ে বৃষ্টির জল। বৃষ্টি বাড়লে শিক্ষকদের মতোই পড়ুয়াদেরও ছাতা মাথায় পড়াশোনা করতে হয়।বেঞ্চে বসা পড়ুয়াদের মাথায় দেখা যায় নানা রঙের ছাতা।হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুরাবস্থার কথা প্রশাসনের নজরে এনেছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। স্কুলঘরের হাল ফেরানোর আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্তারা (Students Use Umbrellas)।

আরও পড়ুন: Documentary on Singur Movement: সিঙ্গুর আন্দোলনের উত্তাল ছবি এবার আসছে তথ্যচিত্রে

বর্ষার বৃষ্টি,কার্যত ছন্দপতন ঘটায় পড়াশোনায়।অতিকষ্টে ছাতা মাথায় পড়াশোনা করতে হয় পড়ুয়াদের।শিক্ষকরাও মাথা ঢেকে রাখেন ছাতায়।কারণ  ফুটো চাল দিয়ে টপটপ করে পড়ে বৃষ্টির ফোঁটা। কালো রঙের ছাতা মাথায় দিয়ে চেয়ারে বসে পড়িয়ে যান শিক্ষক। বেঞ্চে বসা পড়ুয়াদের মাথাতেও নানা রঙের ছাতা রয়েছে। তাদের এক হাতে ছাতার হাতল, অন্য হাতে কলম। নজর থাকে সেই পড়ার বইয়ে।ভরা আষাঢ়ে এই চেনা ছবি দেখা যায় হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।কষ্টকর অবস্থায় পড়াশোনা করা বড় মুশকিল হয় এই স্কুলের কচিকাঁচাদের (Students Use Umbrellas)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

ভরা আষাঢ়ে  ক্লাস করাই মুশকিল হয়।অভিভাবকরা বেজায় বিপাকে পড়েন। তাঁরা আমাদের সামনে আবদেন করেন,এই দুরাবস্থায় ইতি টানা হোক। স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন,২০২৩ সালে আমি স্কুলে যোগ দিই।তার আগে থেকেই টিনের ঘর দুটির অবস্থা খারাপ।গত বছর  ঘর সংস্কারের জন্য এস্টিমেট পাঠানো হয়,এখনও সংস্কারহয়নি। ক্লাসঘরে ছাতা মাথায় শিক্ষক এবং পড়ুয়াদের ছবি নিয়ে   শোরগোল পড়ে গেছে। বিজেপির কটাক্ষ, এটাই তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে শিক্ষার হাল। তৃণমূলের পাল্টা তোপ,প্রশাসন প্রয়োজনীয় নজর দিচ্ছে।বিরোধীদের রাজনীতির জন্য শিক্ষা ব্যবস্থাকে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। প্রশাসনের কর্তারাও জানিয়েছেন,২০২৪ সালে পাঁচপাড়া স্কুলের জন্য মোট ১১ লক্ষ টাকার এস্টিমেট পাঠানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখেছে ব্লক প্রশাসন।আগামীতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে (Students Use Umbrellas)।

 

Related Articles