কলকাতারাজ্যের খবর

Documentary on Singur Movement: সিঙ্গুর আন্দোলনের উত্তাল ছবি এবার আসছে তথ্যচিত্রে

ক্ষমতায় আসার পর তৎকালীন রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন মহাকরণে প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল, অনিচ্ছুক জমি দাতাদের সিঙ্গুরের জমি ফেরাতে হবে।

জয় চক্রবর্তী: ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক বদল আসে। দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকা বাম সরকারকে রাজনৈতিক ভাবে পরাজিত করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর তৎকালীন রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন মহাকরণে প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল, অনিচ্ছুক জমি দাতাদের সিঙ্গুরের জমি ফেরাতে হবে। পরবর্তী সময়ে আদালতের রায়ে তা বাস্তবায়িত হয়েছিল। সিঙ্গুরের আন্দোলনের রাস ধরেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Documentary on Singur Movement)।

আরও পড়ুন: Murshidabad: ছটি তাজা সকেট বোমা ও ৫০০ গ্রাম গান পাউডার সহ গ্রেফতার দুই

সিঙ্গুরের জমি আন্দোলনের উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতা দখল করেন। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা ঘাসফুলকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। সিঙ্গুর আন্দোলনের প্রতিটা সময়ে যিনি ভীষণ ভাবে জড়িত ছিলেন, তিনি হলেন বেচারাম মান্না। বর্তমানে তিনি রাজ্যের মন্ত্রী। ট্রুথ অফ বেঙ্গল কে বেচারাম মান্না জানিয়েছেন,”সিঙ্গুর আন্দোলন নিয়ে আমার কাছে অনেক তথ্য রয়েছে। সেই সময়কার সংবাদপত্রের খবর থেকে শুরু করে বিভিন্ন ভিডিও। এই সমস্ত নিয়ে একটা তথ্যচিত্র করার ইচ্ছা রয়েছে (Documentary on Singur Movement)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

খুব শীঘ্রই কাজটা আরম্ভ করব।” এই সমস্ত তথ্য দিয়ে একটি বই প্রকাশের জন্যেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুর আন্দোলনের সাক্ষী বেচারাম মান্না জানিয়েছেন। “আমি বলব আর একজন বাংলায় সেটা লিখবেন। খুব শীঘ্রই বইটা বের করার ইচ্ছা রয়েছে” জানিয়েছেন বেচারাম মান্না। তথ্যচিত্র করার ব্যাপারেও ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বেচারাম মান্না জানিয়েছেন (Documentary on Singur Movement)।

Related Articles