খেলা

রীতি মেনেই নববর্ষে বার পুজো মোহনবাগানে

According to the custom, the New Year is celebrated at Mohun Bagan

The Truth of Bengal : বাংলা নববর্ষ বাঙালির কাছে এক আবেগের দিন। বাঙালির আর এক আবেগ হল ফুটবল। তাই প্রথা মেনে প্রতিবছরের ন্যায় এ বছরও মোহনবাগান ক্লাব তাঁবুতে বার পুজোর আয়োজন করা হল। আগে প্রতি বছর ফুটবল মরশুম অনেক আগেই শেষ হয়ে যেত। কিন্তু এইবারে মরশুম এখন কিছুটা বাকি আছে। আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি এখন বাকি আছে। আইএসএল গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে পারলে লিগ শিল্ড প্রথমবারের মতোন ঘরে তুলবে। তারপর তো আইএসএল ট্রফির জন্য প্লে-অফের খেলা বাকি থাকবে।

নতুন বছরে যাতে ভালো যায় এবং ক্লাবে ট্রফি আসে, ফুটবলাররা যেন চোটগ্রস্ত হয়ে না পড়ে। সম্পূর্ণ ফিট থাকতে পারে। তার জন্যই এই পুজো। এই পুজো তে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা থেকে সমর্থকরা। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রসূন ব্যানার্জি,  বাবুন ব্যানার্জি  এবং অনেক প্রাক্তন ফুটবলাররা। উল্লেখ্য গত বছর এই বার পুজো উপলক্ষে ক্লাব তাঁবুতে এসেছিলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম মহান ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

প্রথা অনুযায়ী মোহনবাগান দলের বর্তমান ফুটবলার দিপেন্দু বিশ্বাস এবং আমানদীপ সিং-দের হাত দিয়েই পুজোর কাজ সম্পন্ন করা হয়। পুজোর পর প্রতি বছরের মতোন লুচি, আলুরদম, বোঁদে, মিষ্টি-র ভোজ করানো হয়। মোহনবাগান ক্লাব তাঁবুতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী তীর্থ ভট্টাচার্য। এর সাথেই প্রবাদপ্রতিম শ্রী উমাপতি কুমারের উপরে তাঁর পরিবারের লেখা একটি বই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়।

Related Articles