আন্তর্জাতিক

SpaceX: স্পেসএক্সে ভয়াবহ বিস্ফোরণ, স্থগিত স্টারশিপ মিশন

আর এই বিস্ফোরণ স্পেসএক্সের পরবর্তী স্টারশিপ মিশনগুলিকে আপাতত স্থগিত করে দিতে বাধ্য করেছে সংস্থাকে

Truth of Bengal: চরম বিপর্যয়ের মুখে ইলন মাস্কের স্পেসএক্স (SpaceX) । বৃহস্পতিবার টেক্সাসে স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। আর এই বিস্ফোরণ স্পেসএক্সের পরবর্তী স্টারশিপ মিশনগুলিকে আপাতত স্থগিত করে দিতে বাধ্য করেছে সংস্থাকে। বৃহস্পতিবার, স্পেসএক্সের স্টারশিপ ৩৬-এর একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ফায়ার পরীক্ষা করার কথা ছিল। কিন্তু পরীক্ষার আগেই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে উৎক্ষেপণ কেন্দ্র। এই বিস্ফোরণের ফলে স্টারশিপ প্রোটোটাইপটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

[আরও পড়ুনঃ Karun Nair: হেডিংলি টেস্টের আগে চোট পেলেন করুন]

যদিও স্বস্তির বিষয় এই ঘটনার পর কোন হতাহতের খবর মেলেনি। এই ঘটনার জেরে ২৯ জুন নির্ধারিত পরবর্তী স্টারশিপ উৎক্ষেপণ স্থগিত করে দিয়েছে স্পেসএক্স। সংস্থার তরফে জানানো হয়েছে, যতদিন না বিস্ফোরণের কারণ পুরোপুরি পরিষ্কার হচ্ছে, ততদিন সমস্ত স্টারশিপ প্রকল্প ও পরীক্ষা বন্ধ রাখা হবে। স্পেসএক্স আরও জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহযোগিতা নেওয়া হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। তবে কি করে বিস্ফোরণ হল তা স্পষ্ট নয়। সেইসঙ্গে স্পেসএক্সের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। (SpaceX)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উল্লেখ্য,  এটাই প্রথম নয়। চলতি বছর শুরুতেই একটি স্টারশিপ উৎক্ষেপণ ব্যর্থ হয়েছিল। লাইভ স্ট্রিমিং চলাকালীন দেখা যায়, উৎক্ষেপণের পরপরই মহাকাশযানের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। এরপর বাহামাসের উপর বিস্ফোরণে স্টারশিপটি টুকরো টুকরো হয়ে যায়। তখনও সংস্থার তরফে বলা হয়েছিল—এটি একটি পরীক্ষা, এবং এর মাধ্যমে ত্রুটি খুঁজে বের করাই তাঁদের উদ্দেশ্য। এই আবহে স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। বলা বাহুল্য ক্রমাগত ব্যর্থতা ইলন মাস্কের ‘মঙ্গলযাত্রা’র স্বপ্নে বারবার বড় ধাক্কা দিয়ে চলেছে। মাস্ক বারবার জানিয়েছেন, মহাকাশে মানববসতি গড়াই তাঁর চূড়ান্ত লক্ষ্য। কিন্তু সাম্প্রতিক এই পরপর দুর্ঘটনা তাঁর সেই স্বপ্নকে বারবার পেছনে ঠেলে দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।