কলকাতা

Flood: বন্যা দেখতে বিশেষ  টিম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ

Truth of Bengal: অতি বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা (Flood) পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ। বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। একাধিক জেলায় বিশেষ দল পাঠানোর নির্দেশ।

[আরও পড়ুনঃ SpaceX: স্পেসএক্সে ভয়াবহ বিস্ফোরণ, স্থগিত স্টারশিপ মিশন]

বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলির গোঘাট খানাকুলে বিশেষ প্রতিনিধি দল যাবে বলেই ঠিক হয়েছে। বাঁকুড়াতে যাচ্ছেন কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা। হুগলি ও পশ্চিম মেদিনীপুরের পূর্ত দপ্তর ও সেচ দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির রিপোর্ট দেবেন। জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সেখানকার পরিস্থিতি নির্দিষ্ট সময় অন্তর যাতে নবান্নতে আসে সেই নির্দেশ ইতিমধ্যেই মুখ্য সচিব বৈঠকে দিয়েছেন। (Flood)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

Related Articles