দেশ

Gopalpur Gangrape Case: গোপালপুর সৈকতে নারকীয় ঘটনা- ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ!

এক কলেজ পড়ুয়াকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে দশ জন যুবকের বিরুদ্ধে।

Truth of Bengal: ওড়িশার গঞ্জাম জেলার জনপ্রিয় পর্যটনস্থল গোপালপুর সমুদ্রসৈকত ঘটল এক নারকীয় ঘটনা। উৎসবের আমেজে ভরা সৈকতে এক কলেজ পড়ুয়াকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে দশ জন যুবকের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই পুলিশ আটজন সন্দেহভাজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে (Gopalpur Gangrape Case)।

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় গোপালপুর সৈকতে এক বন্ধুর সঙ্গে একটি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন নির্যাতিতা। সন্ধ্যার সময় তাঁরা দু’জনে সৈকতের একটি অপেক্ষাকৃত নির্জন জায়গায় বসে কথাবার্তা বলছিলেন। অভিযোগ, সেই সময় মোটরবাইকে করে ১০ জন যুবক এসে তাঁদের ঘিরে ধরে। তরুণী ও তাঁর বন্ধুর উদ্দেশে কটূক্তি করতে থাকে ওই যুবকেরা এবং তাঁদের ছবি তুলতে শুরু করে (Gopalpur Gangrape Case)।

আরও পড়ুন: Purba Bardhaman: পূর্ব বর্ধমানের বিখ্যাত কিছু মেলা

যখন তরুণীর সঙ্গী এই আচরণের প্রতিবাদ করেন, তখনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, ওই ১০ জন যুবক তরুণীর বন্ধুকে বেধড়ক মারধর করে, তাঁর হাত-পা বেঁধে সৈকতেই ফেলে রেখে যায়। এরপর তাঁরা জোর করে তরুণীকে সৈকতের কাছাকাছি একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাঁর উপর ঘটে নারকীয় নির্যাতন—গণধর্ষণ করে অভিযুক্তেরা পালিয়ে যায় (Gopalpur Gangrape Case)।

তরুণী ও তাঁর আহত সঙ্গী এরপর গোপালপুর থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে এখন পর্যন্ত ৮ জন সাবালক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ মনে করছে, ঘটনার সঙ্গে আরও ব্যক্তিরা জড়িত থাকতে পারে, তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সুপার শ্রবণ বিবেক এম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধৃতদের কেউই স্থানীয় নন, সম্ভবত তাঁরাও ওই উৎসবে যোগ দিতে গোপালপুরে এসেছিলেন।

Truth of bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

বর্তমানে তরুণী ও তাঁর সঙ্গীর শারীরিক ও মানসিক অবস্থার চিকিৎসা চলছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোপালপুরের স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। কড়া নজরদারি ও কড়া শাস্তির দাবি তুলেছেন সাধারণ মানুষ। প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের কঠোরতম ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে (Gopalpur Gangrape Case)।

Related Articles