Bomb Threat: আকাশপথে ফের আতঙ্ক! মাঝ আকাশে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক
মঙ্গলবার ওমানের মাসকাট শহর থেকে উড়িয়ে দেওয়ার হুমকি আসে ৬ই ২৭০৬ নম্বর উড়ানটিকে লক্ষ্য করে।
Truth of Bengal: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আকাশপথে আতঙ্ক! এবার বোমাতঙ্ক ইন্ডিগোর কোচি থেকে দিল্লিগামী একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার ওমানের মাসকাট শহর থেকে উড়িয়ে দেওয়ার হুমকি আসে ৬ই ২৭০৬ নম্বর উড়ানটিকে লক্ষ্য করে। তখন বিমাটি ইতিমধ্যেই কোচি বিমানবন্দর থেকে টেক-অফ করে গিয়েছে। হুমকির কথা জানা মাত্রই দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট। জরুরি ভিত্তিতে নাগপুর বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটি (Bomb Threat)।
নাগপুরে রানওয়েতে নামার পরই তড়িঘড়ি বিমান থেকে নামিয়ে দেওয়া হয় সমস্ত যাত্রীদের। গোটা বিমানটিকে ফাঁকা করে শুরু হয় তল্লাশি। বোমাতঙ্কে আতঙ্ক ছড়ালেও, নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও, এমন ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
আরও পড়ুন: Gopalpur Gangrape Case: গোপালপুর সৈকতে নারকীয় ঘটনা- ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ!
উল্লেখ্য, আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৪১ জন যাত্রীর। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।
তার মধ্যেই একের পর এক যান্ত্রিক ত্রুটিতে প্রশ্নের মুখে দেশের এয়ারলাইন্সগুলির নিরাপত্তা পরিকাঠামো। গত রবিবার হিন্দন বিমানঘাঁটি থেকে কলকাতাগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। দীর্ঘক্ষণ রানওয়েতে দাঁড়িয়ে থাকতে হয় আতঙ্কিত যাত্রীদের। পরে সমস্যা মিটিয়ে বিমানটি নিরাপদে উড়ে যায় (Bomb Threat)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
মঙ্গলবারও এয়ার ইন্ডিয়ার দুটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বলে খবর। একদিকে বোমাতঙ্ক, অন্যদিকে যান্ত্রিক সমস্যা—সব মিলিয়ে ক্রমেই আস্থার সঙ্কটে পড়ছে দেশের বিমানযাত্রা। যাত্রীরা প্রশ্ন তুলছেন, একের পর এক ঘটনার পরেও কী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই মুহূর্তে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের নজর কতটা কড়া—সেদিকেই তাকিয়ে গোটা দেশ (Bomb Threat)।






