Purba Bardhaman: পূর্ব বর্ধমানের বিখ্যাত কিছু মেলা
বর্ধমান শহরের নব্যবহাটের শিবমন্দিরকে নিয়ে প্রতি বছর ফাল্গুন মাসে মেলা বসে
Truth of Bengal: ১০৮ শিব মন্দির মেলা
এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।। বর্ধমান ( Purba Bardhaman) শহরের নব্যবহাটের শিবমন্দিরকে নিয়ে প্রতি বছর ফাল্গুন মাসে মেলা বসে। মেলায় সমস্ত রকম হস্ত শিল্প পসরা নিয়ে দোকান বসে। সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলার সাথে ধার্মিক আস্থা জড়িয়ে আছে। এটি প্রায় ১৫০ বছর পুরোনো প্রাচীনতম মেলা।
সুখদেব মেলা
কাটোয়া ২ ব্লক অন্তর্গত দাইহাট এলাকায় দোল পূর্ণিমা উপলক্ষ্যে হয় সুখদেব মেলা হয়। এটি প্রধানত সুখদেব বাবার আশ্রম। গৌড়ীয় ও বৈজন তীর্থক্ষেত্র এটি। এটি একটি প্রাচীনতম ঐতিহাসিক ও ধার্মিক মেলা।
দেওয়ান শাহ পীর মেলা
এটি বর্ধমান ( Purba Bardhaman) শহরের নিকটস্থ হাতুদেওয়ান কাছে পীর মাজরাকে কেন্দ্র করে হয়ে থাকে। এটি একটি প্রাচীনতম মেলা। এখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের আস্থা জড়িয়ে আছে।
ঘুড়ি মেলা
বর্ধমান শহরের নিকটস্থ দামোদর নদীর পাড়ে পৌষ মাসে পৌষ পার্বণকে কেন্দ্র করে মেলা বসে। প্রচুর মানুষ ঘুড়ি ওড়াতে আসেন এই একদিনের মেলায়। তবে একে কেন্দ্র করে অনেক আর্থ সামাজিক উন্নয়ন জড়িয়ে আছে। এটি অনেক প্রাচীন মেলা।
মহিষমর্দিনী মেলা
এটি কালনা শহরের একটি প্রধান মেলা। সাধারভাবে শ্রাবণ মাসে হয়। এটি কয়েক শত বছর প্রাচীন। এখানে মোষ বলির একটি প্রথা জড়িয়ে আছে। এটি একটি ধর্মীয় পর্যটন সহ ঐতিহাসিক কেন্দ্র।
গোপীনাথ মেলা
এটি কাটোয়া শহরের নিকট অগ্রদীপে বৈশাখ মাসে হয়। এটি প্রায় ৩০০ বছর পুরোনো। প্রধানত বৈষ্ণব উপাসকরা এখানে এটি শুরু করেন। মেলায় প্রচুর মানুষের আনাগোনা হয়।
মা যোগাদ্যা মেলা
এটি শ্রাবণ মাসে হয়ে থাকে। এই মেলা খুবই প্রাটন। এখানে মা যোগাদ্যা কেন্দ্র করে হিন্দু শাক্ত মতে বিশ্বাসী মানুষের প্রাণকেন্দ্র। মায়ের কৃপায় সব পূরণ হয় বলে ভক্তের বিশ্বাস
জগৎ-গৌরী মেলা
এটি আষাঢ় মাসে পঞ্চমীতে অনুষ্ঠিত হয়। প্রায় ৭ দিন ধরে এই মেলা হয়। এটি একটি প্রাচীন মেলা।
জাহানগর মেলা
এটি পূর্বস্থালির নিকটবর্তী একটি গ্রামে হয়। এটি প্রায় ২০০ বছর পুরোনো মেলা। প্রধানত শ্রাবণ মাসে মা মনসার আরাধনার জন্য মেলা বসে।






