Sodepur Case: সোদপুর নির্যাতিতা কাণ্ড: ‘পর্ন কুইন’কে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
বৃহস্পতিবার সকালে একপ্রস্ত জেরার পর দুপুরে শ্বেতা খানকে এদিন ডোমজুড় থানা থেকে হাওড়া কোর্টে আনা হয়।

Truth Of Bengal: সোদপুর নির্যাতিতা কাণ্ডে বুধবার কলকাতার আলিপুর থেকে গ্রেফতার হয় মূল অভিযুক্ত শ্বেতা খান (Sodepur Case)। বৃহস্পতিবার সকালে একপ্রস্ত জেরার পর দুপুরে শ্বেতা খানকে এদিন ডোমজুড় থানা থেকে হাওড়া কোর্টে আনা হয়। আদালত ‘পর্ণ কুইন’ তথা শ্বেতাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
[আরও পড়ুন: Illegal Landfill: জলাজমি ভরাট করে নির্মাণ! কড়া পদক্ষেপ করল প্রশাসন]
উল্লেখ্য, সোদপুর নির্যাতিতা-কাণ্ডে মূল অভিযুক্ত শ্বেতা খান কলকাতার আলিপুর থেকে বুধবার রাতে গ্রেফতার হয়। হাওড়া গোয়েন্দা পুলিশের টিম মোবাইল ট্র্যাক করে তাঁকে ধরে এবং রাতেই তাঁকে নিয়ে আসা হয় ডোমজুড় থানায়। পাশাপাশি শ্বেতা খানের বাড়িতেও বাঁকড়া ফাঁড়ির পুলিশ বুধবার তল্লাশি চালায়। বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন তাঁরা। পাশাপাশি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়।
FB POST: https://www.facebook.com/share/v/19PNz8TL4m/
প্রসঙ্গত, আরিয়ান খানের পর পুলিশের জালে সোদপুর নির্যাতিতা কাণ্ডের (Sodepur Case) মূল অভিযুক্ত ‘মক্ষীরানি’ শ্বেতা খান ওরফে ফুলটুসি। সূত্রের খবর, বুধবার রাতে কলকাতার আলিপুরের এক গোপন ডেরা থেকে শ্বেতা খানকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এদিন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকরাও ছিলেন। বৃহস্পতিবার শ্বেতাকে হাওড়া আদালতে তোলা হয়।






