Maheshtala Tension: মহেশতলা কাণ্ডে আরএসএস! এলাকা থমথমে, নজরদারি পুলিশের
ধৃতদের মধ্যে রয়েছেন নবীনচন্দ্র রায় নামে এক সক্রিয় আরএসএস কর্মী
Truth Of Bengal: মহেশতলা কাণ্ডে নাম জোড়ালো আরএসএস ও বিজেপি কর্মীর। ধৃতদের মধ্যে রয়েছেন নবীনচন্দ্র রায় নামে এক সক্রিয় আরএসএস কর্মী। (Maheshtala Tension) এছাড়াও এক বিজেপি কর্মীকেও এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। অশান্তি বাঁধাতে প্ররোচনা সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ।বুধবারের অশান্তির পর বৃহস্পতিবার সকাল থেকে থমথমে মহেশতলা। (Maheshtala Tension)পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। নতুন করে পরিস্থিতি যাতে অগ্নিগর্ভ না হয় তার জন্য এলাকায় এখনও পুলিশ পিকেটিং রয়েছে।
আরও পড়ুন: Assembly Session: রাস্তা নিয়ে একটিও অভিযোগ জমা পড়ল না বিধানসভার ড্রপবক্সে
সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে জানান ডায়মন্ড হারবারের এসপি রাহুল গোস্বামী।এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার পুলিশ কমিশনারেটের পুলিশ ২৮ জনকে গ্রেফতার করেছে। তিনটে এফআইআর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এফআইআর-র সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়াও আরও তদন্ত চলছে, তাই ধৃতের সংখ্যাও বাড়তে পারে।
Truth Of Bengal fb: https://www.facebook.com/truthofbengal
পাশাপাশি পুলিশ আরও জানায়, এই ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। তাতে গ্রেফতার ১২ জন। সব মিলিয়ে মহেশতলা কাণ্ডে গ্রেফতারের সংখ্যা ৪০। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় ১৬৩ ধারা জারি করা রয়েছে। বুধবার সন্ধ্যায় নাকা পয়েন্টে পাঁচজনকে গ্রেফতার করা হয়। যাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে বলেও জানানা এসপি রাহুল গোস্বামী। (Maheshtala Tension)যার মধ্যে এক ব্যক্তি সক্রিয় RSS কর্মী এবং বিজেপি কর্মী বলে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। সব মিলিয়ে বলা যায় মহেশতলা কাণ্ডে প্রশাসনের তরফে পদক্ষেপ করা হচ্ছে।






