রাজ্যের খবর

Illegal Landfill: জলাজমি ভরাট করে নির্মাণ! কড়া পদক্ষেপ করল প্রশাসন

নিউটাউন লাগোয়া পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের ঢিল ছোড়া দূরত্বে জলাশয় বুজিয়ে তৈরি হচ্ছে বহুতল

Bangla Jago Desk: জলা জমি ভরাট করা যাবে না। এমনই কড়া নির্দেশ আছে মুখ্যমন্ত্রীর। প্রশাসন সব জায়গায় কড়া নজর রাখে। তা সত্ত্বেও কোথাও কোথাও লুকিয়ে চলে জলা জমি ভরাট। নিউটাউন লাগোয়া পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের ঢিল ছোড়া দূরত্বে জলাশয় বুজিয়ে তৈরি হচ্ছে বহুতল আবাসন(Illegal Landfill)৷ পাথরঘাটা বাজারের কাছে সুবিশাল এলাকা জুড়ে একাধিক পুরোনো গাছ কেটে, পাশের গভীর পুকুর ভরাট করে শুরু হয়েছে বহুতল নির্মাণ৷ পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীন(Illegal Landfill)  এই অবৈধ নির্মাণ সম্পর্কে জানাজানি হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। পঞ্চায়েতের পক্ষ থেকে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ বন্ধের জন্য নোটিশ দেওয়া হয় একটি কোম্পানির বিরুদ্ধে।

আরও পড়ুন: Assembly Session: রাস্তা নিয়ে একটিও অভিযোগ জমা পড়ল না বিধানসভার ড্রপবক্সে

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাথরঘাটা মৌজার জেএল নম্বর- ৩৬ এ একটি কোম্পানির প্রাচীরের মধ্যে থাকা পুকুর রাতের অন্ধকারে ভরাট করার অভিযোগ পাথরঘাটা পঞ্চায়েতে জমা দেন স্থানীয়রা। (Illegal Landfill) সেই অভিযোগের ভিত্তিতে অবিলম্বে কাজ বন্ধের জন্য ওই কোম্পানির গেটে নোটিশ লাগিয়ে দিয়ে আসে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। এই অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছেন শাসক থেকে বিরোধী সব পক্ষ। এই ভাবে জলা জমি ভরাট করা যাবে না বলে পঞ্চায়েতের পক্ষ থেকে বেআইনি নির্মাণ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল।

Truth Of Bengal fb:https://www.facebook.com/truthofbengal

 

Related Articles